একসময় ব্যাক টু ব্যাক ছবিতে অভিনয় করেছিলেন এশা দেওল। বাবার পরিচয় নয় বরং নিজের অভিনয়ের মাধ্যমে একটা আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি। কিন্তু মাঝে বিভিন্ন কারণে বড় পর্দা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন ধর্মেন্দ্র কন্যা। তবে এবার আবার পুরনো জগতে ফিরতে চলেছেন অভিনেত্রী। আগামী মাসেই এশাকে দেখা যাবে বড় পর্দায়।

প্রদীপ রঙ্গওয়ানি এবং ইউভি ফিল্মস প্রযোজিত আসন্ন একশন ড্রামা ছবি ‘প্রতাপ’- এর মাধ্যমে বড়পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই নির্মাতারা ছবির পোস্টার উন্মোচন করেছেন যেখানে অভিনেত্রীকে পুনম নামের একটি চরিত্র হিসাবে তুলে ধরা হয়েছে। বোঝাই যাচ্ছে তিনি এই ছবিতে পুনম চরিত্রে অভিনয় করবেন।
আরও পড়ুন: পুজোর মরসুমেই দ্বিতীয় কন্যাকে দেখালেন দীপিকা, প্রকাশ্যে আনলেন নামও
পুনম এমন একজন নারী যার যাত্রা পথে উঠে আসবে সহনশীলতা, আত্ম আবিষ্কার এবং জীবনের অপ্রত্যাশিত মোড়ে জেগে ওঠার শক্তির গল্প। পুনম যার কাছে পরিবার তার জগৎ, তার জীবন সেই মানুষকে ঘিরে তৈরি যাকে সে সব থেকে বেশি বিশ্বাস করে। কিন্তু এই অন্ধবিশ্বাসের ফল যদি খারাপ হয়? যদি সেই প্রিয় মানুষটাই তার বিশ্বাস ভেঙে দেয় তখন সে কি করবে?
যখন জীবনের সমস্ত পথ বন্ধ হয়ে যায় তখন নিজেকে শক্ত করে দাঁড় করায় পুনম। নিজের মধ্যে সে এমন একটা শক্তি তৈরি করে যা সম্পর্কে সে নিজেই অবগত ছিল না এতদিন। তবে সে কিভাবে সবকিছু পেরিয়ে নিজেকে দাঁড় করাতে পারে সে গল্প জানা যাবে ছবিটি দেখলে।
{{/usCountry}}যখন জীবনের সমস্ত পথ বন্ধ হয়ে যায় তখন নিজেকে শক্ত করে দাঁড় করায় পুনম। নিজের মধ্যে সে এমন একটা শক্তি তৈরি করে যা সম্পর্কে সে নিজেই অবগত ছিল না এতদিন। তবে সে কিভাবে সবকিছু পেরিয়ে নিজেকে দাঁড় করাতে পারে সে গল্প জানা যাবে ছবিটি দেখলে।
{{/usCountry}}আরও পড়ুন: 'উনি মদ খেয়েছেন প্রমাণ করতে পারলে গান গাওয়া ছেড়ে দেব': দলের প্রসঙ্গে মিকা
সিনেমা পরিচালনা করেছেন সচিব সরাফ। চিত্রনাট্য লিখেছেন তিনি। ছবিতে এশা ছাড়া অভিনয় করবেন অমিত সাধক, যাকে এই ছবিতে একজন পদপ্রাপ্ত এনকাউন্টার স্পেশালিস্ট হিসাবে পরিচয় করানো হয়েছে এর আগেই। এছাড়া অভিনয় করবেন তিগমাংশু ধূলিয়া, সীমা বিশ্বাস ও মিলিন্দ গুনাজী।
ছবিটি মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর। আগামী ২৬ অক্টোবর প্রকাশ্যে আসবে ছবির প্রথম ঝলক। এত বছর পর এশাকে একেবারে অন্যরকম চরিত্র দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন সকলে।