Dhurandhar Cast Fees: ৫০ কোটি পেলেন রণবীর সিং! আর মাধবন নাকি সঞ্জয় দত্ত, ধুরন্ধরে কার পারিশ্রমিক বেশি
শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের ছবি 'ধুরন্ধর'। ছবিতে অনেক প্রতিভাবান তারকা অভিনয় করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই শিল্পীদের পারিশ্রমিক নিয়েও আলোচনা হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক ধুরন্ধরের জন্য কে কত টাকা পেয়েছেন।
রণবীর সিংয়ের ভক্তদের অপেক্ষার অবসান, শুক্রবার বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পজিটিভ রিভিউ পাচ্ছে ছবিটি। সোশ্যাল মিডিয়ায় ছবির কাস্ট নিয়েও কথা হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক কোন তারকা এই ছবির জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছেন।

ছবিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সারা অর্জুন, আর মাধবন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না এবং অর্জুন রামপাল। রণবীর সিংয়ের ছবিটি একটি অ্যাকশন ড্রামা। সূত্রের খবর, এই ছবির জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন রণবীর সিং। মিড-ডে-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, রণবীর সিং এই ছবির জন্য ৩০ থেকে ৫০ কোটি টাকা পেয়েছেন বলে জানা গিয়েছে। এই ছবিতে একজন ভারতীয় গোয়েন্দা এজেন্টের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। একই সময়ে, ছবির নায়িকা সারা অর্জুনের ফি সম্পর্কে কথা বললে তিনি ১ কোটি টাকা পেয়েছেন।
আরও পড়ুন: সদা সিঙ্গেল তকমা ঘুচল, বরবেশে অগ্নি! ২য় বিয়ের ১০ মাস পর, ফের ছাদনাতলায় ‘দুনির মা’ আরজে অয়ন্তিকা?
ছবির বাকি চরিত্রদের মধ্যে, অজয় সান্যালের চরিত্রে অভিনয় করা আর মাধবন ৯ কোটি টাকা পেয়েছেন। অক্ষয় খান্না এই ছবির জন্য ২.৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। ছবিতে একজন ক্রাইম লর্ডের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় খান্না।
আরও পড়ুন: বিগ বসের ‘সেক্স বম্ব’, যোগ দেন কংগ্রেসে, আফগান ক্রিকেটার বিয়ে করছেন এই বলি-অভিনেত্রী
সঞ্জয় দত্ত, যিনি ছবিতে একজন পাকিস্তানি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন, ছবির জন্য ১০ কোটি টাকা পেয়েছেন বলেই খবর। একই সময়ে, অভিনেতা অর্জুন রামপাল ছবিটির জন্য ১ কোটি টাকা পেয়েছেন। তবে এসবই রিপোর্ট, চলচ্চিত্র নির্মাতাদের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি এখনও।
আরও পড়ুন: ৬ বছর হল জোজোর দত্তক-পুত্র আদীপ্তর, খুদে কেক কাটল সারেগামাপা-র সেটে, আদিবাবুকে নিয়ে কী লিখল ইমন মাসি
বছর দুয়েকের বিরতির পর বড়পর্দায় ‘ধুরন্ধর’ ছবির মাধ্যমে ফিরলেন রণবীর সিং। আদিত্য ধর ছবিটির পরিচালনা করেছেন। সেন্সর বোর্ডের তরফে ‘ধুরন্ধর’ ছবিকে দেওয়া হয়েছে ‘এ’ সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যেই এই ছবি। ‘ধুরন্ধর’ নির্মিত হয়েছে ১৯৯৯ সালের আইসি-৮১৪ কান্দাহার হাইজ্যাক এবং ২০০১ সালের ভারতীয় সংসদে হামলা, এই দুই ঘটনার ছায়ায়। ছবির গল্পের কেন্দ্রে রয়েছেন ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান অজয় সান্যাল।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


