Agni-Ayantika: সদা সিঙ্গেল তকমা ঘুচল, বরবেশে অগ্নি! ২য় বিয়ের ১০ মাস পর, ফের ছাদনাতলায় আরজে অয়ন্তিকা?

তসরের পঞ্জাবি পরে, বউয়ের সঙ্গে পোজ দিয়েছেন ‘সদা সিঙ্গেল’ অগ্নি! বউ কে জানেন? অগ্নির পাশে কনের সাজে আরজে অয়ন্তিকা। 

Published on: Dec 5, 2025, 11:47:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৃহস্পতিবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি তুমুল ভাইরাল। যেখানে বরের সাজে দেখা যাচ্ছে আরজে অগ্নি। গায়ে তসরের পাঞ্জাবি, মাথায় টোপর, একগাল হেসে বউয়ের সঙ্গে পোজ দিয়েছেন ‘সদা সিঙ্গেল’ অগ্নি! বউকে দেখলে আরও চমকে যাবেন। অগ্নির পাশে টুকটুকে কনের সাজে আরজে অয়ন্তিকা। তাঁর গায়ে আবার লাল-সাদা বেনারসি। সোনার গয়না, টোপর, টায়রা-টিকলিতে জব্বর সাজ তাঁরও।

বিয়ে করলেন অগ্নি আর অয়ন্তিকা?
বিয়ে করলেন অগ্নি আর অয়ন্তিকা?

ভাবছেন কী ব্যাপার? ছবির সঙ্গে ক্যাপশনে অগ্নি নিজেই জানিয়েছেন। লেখা, ‘এই রবিবারের সানডে সাসপেন্সে মেথড অ্যাক্টিং করতে শেষে বিয়ের মরশুমে মির্চি অয়ন্তিকার সাথে শুভ বিবাহের বন্ধনে আবদ্ধ হলেন সদা সিঙ্গেল অগ্নি। ঝড়ের গতিতে ভাইরাল বিয়ের ছবি।’

আরও পড়ুন: বিগ বসের ‘সেক্স বম্ব’, যোগ দেন কংগ্রেসে, আফগান ক্রিকেটার বিয়ে করছেন এই বলি-অভিনেত্রী

অগ্নির এই পোস্টটিতে কমেন্ট করে একজন লিখলেন, ‘শোনো!! মা সহ্য করছে, বউ সহ্য করবে না!!’

এখানে বলে রাখা ভালো, অয়ন্তিকার এই সাজ দেখে অনেকেই ধরে ফেলতে পারবেন ১০ মাস আগে দ্বিতীয়বার যখন বিয়ের পিঁড়িতে বসেন তখনকার ছবি এটা। খুব সম্ভবত AI- এর সাহায্য নিয়ে অগ্নি এটা তৈরি করেছেন। যেখানে নিজের ছবি যোগ করেছেন, তাও একেবারে খাঁটি বরের সাজে!

আরও পড়ুন: ৬ বছর হল জোজোর দত্তক-পুত্র আদীপ্তর, খুদে কেক কাটল সারেগামাপা-র সেটে, আদিবাবুকে নিয়ে কী লিখল ইমন মাসি

দেখুন সেই ছবি-

চলতি বছরের জানুয়ারি মাসে জীবনের নতুন ইনিংস শুরু করেন অয়ন্তিকা। হিরজিৎ মজুমদারের গলায় দেন মা। মেয়ে দুনিকে নিয়েই হয়েছিল সমস্ত আয়োজন। খুব ছিসছাম করে বাড়িতেই করেছিলেন সবটা। হিন্দু রীতি মেনে অগ্নি সাক্ষী রেখেই হয়েছিল বিয়েটা। মাঝেসাঝেই দুনি ও হিরজিতের সঙ্গে ছবি শেয়ার করেন অয়ন্তিকা। যা বেশ পছন্দও করে তাঁর অনুরাগীরা।

কাজের সূত্রে, বছর খানেক আগে অয়ন্তিকা মির্চি ছাড়লেও, ফের তিনি ফিরেছেন তাঁর পুরনো রেডিয়ো স্টেশনেই। সানডে সাসপেন্সের নতুন এপিসোডগুলিতেও থাকছে তাঁর গলা।

আরও পড়ুন: দিব্যজ্যোতি নন, অনুরাগের ছোঁয়ায় ‘সূর্য’ হওয়ার কথা ছিল টলিপাড়ার এই নায়কের, কেন ‘না’ করেন?

যদিও অয়ন্তিকার প্রথম স্বামী হলেন নিলয়ন চ্যাটার্জি। যিনি আরজে নীল নামেই বেশি পরিচিত। দুজনে বিয়ে করেছিলেন ২০১২ সাল নাগাদ। রেডিয়োয় কাজের পাশাপাশি নীলায়ন থুরি নীল নামি সুরকার। দেবের খাদানেও কাজ করেছেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More