...
...
Next Story

অন্যকে বাঁচাতে বিপদের মুখে গঙ্গা, সুখবর পাওয়ার আগেই কি থমকে যাবে তার জীবন?

বেশ কিছু মাস হয়েছে স্টার জলসার পর্যায়ে শুরু হয়েছে নতুন ধারাবাহিক গঙ্গা। গ্রামের মেয়ে গঙ্গা, প্রথম থেকেই সাহসী মেয়ে হিসেবে পরিচিত। ঘটনাচক্রে তার বিয়ে হয়ে যায় অর্জুনের সঙ্গে। অর্জুন নিজের অতীত থেকে প্রথমে সরে থাকলেও গঙ্গা আবার তাকে পুরনো জীবনে ফিরিয়ে আনে।

Published on: Jul 10, 2026, 14:01:11 IST
Advertisement

বেশ কিছু মাস হয়েছে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গঙ্গা’। গ্রামের মেয়ে গঙ্গা, প্রথম থেকেই সাহসী মেয়ে হিসেবে পরিচিত। ঘটনাচক্রে তার বিয়ে হয়ে যায় অর্জুনের সঙ্গে। অর্জুন নিজের অতীত থেকে প্রথমে সরে থাকলেও গঙ্গা আবার তাকে পুরনো জীবনে ফিরিয়ে আনে।

অন্যকে বাঁচাতে বিপদের মুখে গঙ্গা
অন্যকে বাঁচাতে বিপদের মুখে গঙ্গা

খুব সম্পতি ধারাবাহিকের গল্প যেদিকে এগোচ্ছিল, তাতে গঙ্গা অনেক কষ্ট করেও পুলিশের চাকরি কিছুতেই পাচ্ছিল না। সময়মতো পরীক্ষা দিয়েও অকৃতকার্য হয়, যার ফলে হাত থেকে সেই চাকরি বেরিয়ে যায়। মানসিকভাবে ভেঙে পড়ে গঙ্গা। এই সবকিছুর মধ্যে হঠাৎ করে এসে দেখতে পায় দিদি ভাইয়ের কোচিং সেন্টারে আগুন লেগে গিয়েছে।

আরও পড়ুন: ইন্দিরা গান্ধীর চরিত্রে ধরা দেবেন রবিনা ট্যান্ডন, গুরুত্বপূর্ণ ভুমিকায় কৌশিক

এক মুহূর্ত চিন্তা না করে সে পড়ুয়া এবং দিদিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে আগুনের মধ্যে। সকলকে উদ্ধার করতে পারলেও গঙ্গা কিছুতেই বেরিয়ে আসতে পারে না। আগুনের মধ্যেই আটকে যায় সে। ঠিক সেই সময় সেখানে পৌঁছে যায় অর্জুন। গঙ্গাকে আগুনের ভেতর থেকে বের করে নিয়ে আসে সে।

আরও পড়ুন: 'এই সিডো চল কেক কাটি...', মা হওয়ার পর স্বামী সন্তানকে নিয়ে মাতৃত্ব উদযাপন সুস্মিতার

কিন্তু ততক্ষণে গঙ্গা অজ্ঞান হয়ে গিয়েছে। তাহলে কি গঙ্গার ভালো দিন আসার আগেই খারাপ খবর পাবে অর্জুন? গঙ্গার আগামী জীবন কতটা কঠিন হবে? চোখ রাখতে দেখুন স্টার জলসার পর্দায় আগামী ১১ থেকে ১৩ জুলাই ঠিক রাত নটায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks