...
...
Next Story

Ganga: কুয়োয় নেমে কোশা উদ্ধার করল গঙ্গা, স্ত্রীকে নিয়ে বড় সিদ্ধান্ত অর্জুনের

Ganga Serial Of Star jalsha: খুব সম্প্রতি স্টার জলসার পর্দায় পুরো হয়েছে গঙ্গা ধারাবাহিক যেখানে মুখ চরিত্রে অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায় এবং গীতা এলএলবি খ্যাত হিয়া মুখোপাধ্যায়।

Published on: Apr 28, 2026, 19:39:12 IST
Advertisement

Ganga Serial Of Star jalsha: খুব সম্প্রতি স্টার জলসার পর্দায় পুরো হয়েছে ‘গঙ্গা’ ধারাবাহিক যেখানে মুখ চরিত্রে অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায় এবং ‘গীতা এলএলবি’ খ্যাত হিয়া মুখোপাধ্যায়। শুরু থেকেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি। তবে এবার ধারাবাহিকের নতুন প্রমো দেখে দর্শকদের মধ্যে দেখতে পাওয়া গেলে মিশ্র প্রতিক্রিয়া।

কুয়োয় নেমে কোশা উদ্ধার করল গঙ্গা
কুয়োয় নেমে কোশা উদ্ধার করল গঙ্গা

প্রমো প্রসঙ্গে

ধারাবাহিকের নতুন প্রমাণ দেখতে পাওয়া যাচ্ছে, গঙ্গার শ্বশুরবাড়ির কুয়োর মধ্যে পড়ে যায় ঠাকুরের জিনিস যা নিয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেন গঙ্গার শাশুড়ি মা। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গঙ্গা তড়িঘড়ি কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এই দৃশ্য দেখে সকলে হতবাক হয়ে গেলেও গঙ্গা তারপরেই কুয়ো থেকে উঠে আসে হারানো জিনিস হাতে নিয়ে।

আরও পড়ুন: 'যা জানার হয় আমি...', স্মার্টফোনের যুগেও কেন কিপ্যাড ফোন ব্যবহার করেন সুদীপা?

কুয়ো থেকে উঠে গঙ্গা অর্জুনকে বলে, সে নদীর তলা থেকে পয়সা কুড়িয়ে আনত তাই তার জন্য কুয়োর মধ্যে নামা কোনও বড় কথা নয়। এই কথা শুনে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেয় অর্জুন। সে ঠিক করে, গঙ্গাকে সে সুইমিং শেখাবে। অর্জুনের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় গঙ্গা।

আরও পড়ুন: 'শচীনকে বলবেন ছক্কা মেরে দেখাতে?' হঠাৎ কেন মেজাজ হারালেন কৈলাস? কী হল এমন?

একজন লেখেন, ‘আমাদের মতো নাকি বছর পর বছর চলে যাবে কিছু হতে পারবে না। গঙ্গা দেখো একদিনে পেয়ে যাবে।’ অন্য একজন লিখেছেন, ‘আমি আবার প্রথমে সুইপার শুনেছি।’ এক নেটিজেন আবার লিখেছেন, ‘আমি আগেই জানতাম অহনা ফেমাস সুইমার তাই গঙ্গাকেও সুইমার হতেই হবে।’

প্রসঙ্গত, গঙ্গাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য অর্জুনের এই লড়াই কতটা সফল হবে দেখার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। সোমবার থেকে রবিবার অর্থাৎ সপ্তাহের ৭ দিন ঠিক রাত নটায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিকটি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe