...
...
Next Story

'৯ বছর ধরে একে অপরকে সহ্য করা', বিবাহবার্ষিকীতে ঋদ্ধিমাকে নিয়ে গৌরব

দেখতে দেখতে প্রায় ন'টি বসন্ত একসঙ্গে কাটিয়ে ফেললেন গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। ২০১৭ সালের ২৮ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন এই তারকা দম্পতি। সব্যসাচী চক্রবর্তীর বড় পুত্র স্ত্রী এবং একমাত্র সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন। ব্যস্ত থাকতে দেখা যায় অভিনেতাকে।

Published on: Nov 28, 2026, 16:57:08 IST
Advertisement

দেখতে দেখতে প্রায় ন'টি বসন্ত একসঙ্গে কাটিয়ে ফেললেন গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। ২০১৭ সালের ২৮ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন এই তারকা দম্পতি। সব্যসাচী চক্রবর্তীর বড় পুত্র স্ত্রী এবং একমাত্র সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন। ব্যস্ত থাকতে দেখা যায় অভিনেতাকে।

বিবাহবার্ষিকীতে ঋদ্ধিমাকে নিয়ে গৌরব
বিবাহবার্ষিকীতে ঋদ্ধিমাকে নিয়ে গৌরব

বিয়ের পর থেকেই স্ত্রীকে নিয়ে আলাদা থাকতেন গৌরব। মায়ের এমনটাই নির্দেশ ছিল। দুই সন্তানের উদ্দেশ্যেই মিঠু জানিয়েছিলেন, নিজে যখন আলাদা সংসার করতে পারবে তখনই যেন তার দুই সন্তান বিয়ে করে। অর্জুন এবং গৌরব তাই নিজের নিজের ফ্ল্যাটে আলাদাই থাকেন।

আরও পড়ুন: বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে ‘দেশু ৭’, কোথায় কবে থেকে দেখতে পাবেন?

তবে আলাদা থাকলেও পরিবারের সকলের সঙ্গে খুব ভালো সম্পর্ক গৌরব এবং ঋদ্ধিমার। কিছুদিন আগেই বাবা-মা এবং শ্বশুর মশাইকে নিয়ে পাহাড়ের কোলে ঘুরে বেড়াতে দেখা দিয়েছে গৌরবকে। এবার সেখান থেকেই তিনটি ছবি পোস্ট করে ঋদ্ধিমাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা বার্তা জানালেন গৌরব।

আরও পড়ুন: সত্যি কি আসে স্বপ্নের রাজপুত্র? ভাগ্যলক্ষ্মীর জীবনের গল্প বলবে ‘তুমি আছো তাই’

এই পাহাড়ের বুকেই এক সময় ঋদ্ধিমাকে আংটি পরিয়ে ভালোবাসার কথা জানিয়েছিলেন গৌরব। প্রায় সাত বছর প্রেম করার পর একসঙ্গে সারা জীবন পথ চলার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তাই বিয়ের ৯ বছরেও সেই পাহাড়কে সাক্ষী রেখেই ঋদ্ধিমাকে ভালোবাসার কথা জানালেন গৌরব।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘শ্বেতকালী ২’, যেখানে বড় বৌমার চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে ঋদ্ধিমাকে। অন্যদিকে মিমির আসন্ন ছবি ‘তাণ্ডব’ সিনেমায় মিমির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে গৌরবকে। ছবির পোস্টার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে টিজার এবং ট্রেলার।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks