...
...
Next Story

'আমরা ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি', কী হল গৌরবের? কেন এমন কথা বললেন?

গত ৩ সেপ্টেম্বর শুরু হয়েছিল উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান। টানা তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের শেষ দিন ছিল গতকাল। এই দিনে উত্তম কুমারের বিভিন্ন সিনেমার বিভিন্ন গানের তালে তালে নাচ করতে দেখা যায় নতুন প্রজন্মের তারকাদের।

Published on: Sep 7, 2026, 15:00:25 IST
Advertisement

গত ৩ সেপ্টেম্বর শুরু হয়েছিল উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান। টানা তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের শেষ দিন ছিল গতকাল। এই দিনে উত্তম কুমারের বিভিন্ন সিনেমার বিভিন্ন গানের তালে তালে নাচ করতে দেখা যায় নতুন প্রজন্মের তারকাদের। নাচের তালে তাল মেলান দেব, জিৎ এবং প্রসেনজিৎ।

'আমরা ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি', কী হল গৌরবের?
'আমরা ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি', কী হল গৌরবের?

এই অনুষ্ঠানে বাকিদের মতো উপস্থিত ছিলেন উত্তম কুমারের গোটা পরিবার। উপস্থিত ছিলেন গৌরব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার। অনুষ্ঠান শেষে ছবিশিকারীদের সামনে হঠাৎ করেই গৌরব বলে বসেন, ‘আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’ গৌরবের মুখে এই কথা শুনে খুব স্বাভাবিকভাবেই সকলের অবাক হয়ে যান। আনন্দ উৎসবের মরশুমে হঠাৎ এমন কথা কেন বললেন গৌরব?

আরও পড়ুন: খেলা গৌণ, টাকাটাই মুখ্য, বিগ বসে অনিন্দ্যর বক্তব্যকে সমর্থন জানালেন শ্রীলেখা

না, পারিবারিক কোনও সমস্যার কথা এখানে উল্লেখ করেননি গৌরব, বরং মজার ছলে বলেছেন এই কথাটি। আসলে এই দিন গৌরব এবং দিতিপ্রিয়া ‘আনন্দ আশ্রম’ সিনেমার পৃথিবী বদলে গেছে, গানের তালে তালে নাচ করেন। এই সিনেমায় অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং শর্মিলা ঠাকুর। গৌরব খুব একটা নাচে পটু নন, কিন্তু দিতিপ্রিয়ার সঙ্গে সঙ্গ দিয়ে বেশ ভালই নাচ করেছেন তিনি।

আরও পড়ুন: ঘড়ি থেকে মেনু কার্ড, সবেতেই দশে দশ! কি ধামাকা আনতে চলেছে হইচই?

প্রসঙ্গত, অনুষ্ঠানে দিতিপ্রিয়া পরেছিলেন একটি সাদা রঙের শাড়ি। রেট্রো লুকে নিজেকে সাজিয়ে তুলেছিলেন অভিনেত্রী। অন্যদিকে গৌরব একটি কালো রঙের শার্ট এবং অফ হোয়াইট রঙের প্যান্ট পরেছিলেন। তবে সব থেকে বেশি নজর কেড়েছিলেন দেবলীনা যিনি গৌরী দেবীর শাড়ি পরেছিলেন যেটি উপহার দিয়েছিলেন স্বয়ং উত্তম কুমার।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe