...
...
Next Story

নতুন শাড়ির ব্র্যান্ড খুললেন দেবের বোন, উদ্বোধনের দিন এলেন কোন বিশেষ অতিথি?

দেব অর্থাৎ দীপক অধিকারীর বোন হয়েও চিরকাল লাইন থেকে দূরে থাকতেই ভালোবাসেন দিপালি অধিকারী। যদিও ইন্ডাস্ট্রিতে দেবের ২০ বছর পূর্তি উপলক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন তাঁর বোনও। এবার নিজের নতুন শাড়ির ব্র্যান্ড উদ্বোধন করলেন দেবের বোন দীপালি।

Published on: Mar 28, 2026, 21:33:40 IST
Advertisement

দেব অর্থাৎ দীপক অধিকারীর বোন হয়েও চিরকাল লাইন থেকে দূরে থাকতেই ভালোবাসেন দিপালী। যদিও ইন্ডাস্ট্রিতে দেবের ২০ বছর পূর্তি উপলক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন তাঁর বোনও। এবার নিজের নতুন শাড়ির ব্র্যান্ড উদ্বোধন করলেন দেবের বোন দীপালি।

নতুন শাড়ির ব্র্যান্ড খুললেন দেবের বোন, উদ্বোধনের দিন এলেন কোন বিশেষ অতিথি?
নতুন শাড়ির ব্র্যান্ড খুললেন দেবের বোন, উদ্বোধনের দিন এলেন কোন বিশেষ অতিথি?

দিপালীর এই বিশেষ অনুষ্ঠানে একজন বিশেষ অতিথিকে আসতে দেখা যায়। রুক্মিণী বা শুভশ্রী নন, দিপালীর এই বিশেষ দিনে অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী ইধিকা পাল।

আরও পড়ুন: মা অন্নপূর্ণার আরাধনায় ব্যস্ত কোয়েল, পুজোর আমেজে মেতে গোটা মল্লিক পরিবার

টলি অনলাইন দ্বারা পোস্ট করা একটি ভিডিয়োট দেখতে পাওয়া যাচ্ছে, দেবের বোনের এই বিশেষ দিনে অতিথি হয়ে আসেন ইধিকা। গাড়ি থেকে নেমেই প্রথমে দেবের বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। এরপর ইধিকাকে দেখে এগিয়ে আসেন দিপালি। ধন্যবাদ জানান এই বিশেষ দিনে অতিথি হয়ে আসার জন্য।

তবে ইধিকা ছাড়া আর অন্য কাউকে দেখতে পাওয়া যায়নি। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বাংলাদেশে সিনেমার হাত ধরে প্রথম বড় পর্দায় পা রেখেছিলেন ইধিকা, কিন্তু টলিউডে প্রথম দেবের বিপরীতে অভিনয় করেন তিনি।

‘খাদান’ তারপর ‘রঘু ডাকাত’, ব্যাক টু ব্যাক ছবিতে অভিনয় করেন অভিনেত্রী। দেবের সঙ্গে ইধিকার এই কেমিস্ট্রি বেশ পছন্দ করেন সাধারণ মানুষও। খুব সম্প্রতি ‘প্রজাপতি ২’ ছবিতে কাজ করেছেন ইধিকা। যদিও তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেননি, কিন্তু স্বল্প সময়ের চরিত্র হলেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী।

এছাড়াও গত বছর ‘বহুরূপ’ ছবিতে সোহম চক্রবর্তী বিপরীতে অভিনয় করেন ইধিকা। টেকনিক্যাল সমস্যার জন্য এই ছবিটি মুক্তি পেতে অনেক দেরি হয়ে না হলে এটাই ইধিকার প্রথম টলিউডের ডেবিউ ছবি হত।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe