...
...
Next Story

Imtiaz Ali: দুষ্কৃতিদের হাতে অপহৃত হন ইমতিয়াজ, কোনওভাবে ফেরেন প্রাণ বাঁচিয়ে

Imtiaz Ali: বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা ইমতিয়াজ আলি সম্প্রতি কলেজ জীবনের একটি ঘটনা শেয়ার করেছেন সকলের সঙ্গে। তিনি জানিয়েছেন, বহু বছর আগে একবার মাঝরাতে দিল্লির হোস্টেল থেকে স্থানীয় দুষ্কৃতীরা তাঁকে অপহরণ করেছিল।

Published on: Jun 7, 2026, 14:08:17 IST
Advertisement

Imtiaz Ali: বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা ইমতিয়াজ আলি সম্প্রতি কলেজ জীবনের একটি ঘটনা শেয়ার করেছেন সকলের সঙ্গে। তিনি জানিয়েছেন, বহু বছর আগে একবার মাঝরাতে দিল্লির হোস্টেল থেকে স্থানীয় দুষ্কৃতীরা তাঁকে অপহরণ করেছিল। একটি রাজনৈতিক পোস্টার নিয়ে বিবাদ শুরু হওয়া থেকে সেটি একটি বিশাল বড় ঘটনায় পরিণত হয়ে যায়। যদিও তিনি অক্ষতভাবে নিজেকে বাঁচিয়ে ফিরতে পেরেছিলেন।

দুষ্কৃতিদের হাতে অপহৃত হন ইমতিয়াজ
দুষ্কৃতিদের হাতে অপহৃত হন ইমতিয়াজ

অপহরণ হয়েছিলেন ইমতিয়াজ

১৯৯৩ সালে হিন্দু কলেজ থেকে স্নাতক হন ইমতিয়াজ। সেই সময় তাঁর সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনার কথা সারা জীবন মনে থেকে যাবে তাঁর। দিল্লির হোস্টেল থেকে এটি স্থানীয় দুষ্কৃতদের হাতে অপহরণ হওয়ার ঘটনা স্মরণ করতে গিয়ে পরিচালক বলেন, ‘সেই সময় বিশ্ববিদ্যালয়গুলিতে এনএসইআই বনাম এবিভিপি- এর দ্বন্দ্ব লেগেই থাকত। সেই সময় আমার হোস্টেলে দেওয়ালে একটি পোস্টার লাগিয়েছিল কেউ। আমি বলেছিলাম আমার হোস্টেলের সামনে না লাগিয়ে পোস্টারগুলো পাশে দেওয়ালে লাগাতে। কিন্তু আমার কথা কেউ শোনে নি।’

আরও পড়ুন: 'সময় বদলায়, সত্যি বদলায় না...', অনির্বাণকে পাশে নিয়ে কাকে খোঁচা দিলেন দেব?

ইমতিয়াজ বলেন, ‘যখন আমার কথা কেউ না শুনে তখন আমি নিজেই সেই পোষ্টারগুলো তুলে পাশের দেয়ালে লাগিয়ে দিই। কেউ কোনও কথা না বলে সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর রাত্রি দুটো নাগাদ আমার হোস্টেলের এক বন্ধু আমাকে তাড়াতাড়ি পালাতে বলে। আমি কিছু বোঝার আগেই ওই দুষ্কৃতিরা আমাকে জোর করে সেখান থেকে তুলে নিয়ে যায়।’

আরও পড়ুন: 'সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই হয়েছে...', স্বরূপ প্রসঙ্গে বিস্ফোরক ঋত্বিক

দলনেতা তার নিজের দলের লোককেই মিথ্যে কথা বলার জন্য চড় মারে। এই তর্কাতর্কির মধ্যে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যান ইমতিয়াজ। সেদিনের সেই ঘটনা আজও তাঁকে তাড়া করে বেড়ায়।

ইমতিয়াজের আসন্ন কাজ সম্পর্কে

ইমতিয়াজ তার আসন্ন ছবি ‘ম্যায় বাপাস আউঙ্গা’-এর মুক্তির অপেক্ষায় আছেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, বেদাঙ্গ রায়না, শারভারি এবং নাসিরুদ্দিন শাহ। দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এই মর্মস্পর্শী প্রেমের গল্পটি অতীত ও বর্তমানের ঘটনাপ্রবাহের মধ্যে আসা-যাওয়ার মাধ্যমে প্রেম, আকুতি এবং আন্তঃপ্রজন্মীয় সম্পর্কের মতো বিষয়গুলোকে তুলে ধরে। ছবিটি আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe