...
...
Next Story

Indrakshi Nag: 'দিদি সাবধানে যান, লোকে মারধর করতে পারে...', কী হয়েছিল ইন্দ্রাক্ষীর সঙ্গে?

Indrakshi Nag: সিরিয়াল বা সিনেমায় অভিনয় যারা করেন, বিশেষ করে যারা খলনায়ক বা খলনায়িকার চরিত্রে অভিনয় করেন তাদের মধ্যে অনেককেই রাস্তাঘাটে এমন ঘটনার শিকার হতে হয়, যেটা হয়তো কল্পনাও করতে পারেন না তারা।

Published on: May 3, 2026, 21:54:41 IST
Advertisement

Indrakshi Nag: সিরিয়াল বা সিনেমায় অভিনয় যারা করেন, বিশেষ করে যারা খলনায়ক বা খলনায়িকার চরিত্রে অভিনয় করেন তাদের মধ্যে অনেককেই রাস্তাঘাটে এমন ঘটনার শিকার হতে হয়, যেটা হয়তো কল্পনাও করতে পারেন না তারা। অনেকেই ধারণা করতে পারেন না যে যে মানুষটা পর্দায় খারাপ মানুষের চরিত্রে অভিনয় করছেন, তিনি বাস্তব জীবনে অতটাও খারাপ নন। এমনই একটি অভিজ্ঞতা সম্প্রতি হয়েছে অভিনেত্রী ইন্দ্রাক্ষী নাগের সঙ্গে।

কী হয়েছিল ইন্দ্রাক্ষীর সঙ্গে?
কী হয়েছিল ইন্দ্রাক্ষীর সঙ্গে?

সম্প্রতি দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘কিছুদিন আগে আমি আর আমার এক বন্ধু রাতে ডিনার করতে গিয়েছিলাম। বাড়ি ফিরতে ফিরতে এগারোটা বাজে। একটি ক্যাব নিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। সেদিন বন্ধুর বাড়িতেই আমার থাকার কথা ছিল। গাড়ি থেকে নামতে যাব হঠাৎ করে গাড়িচালক আমাকে বললেন, সাবধানে বাড়ি যাবেন। আপনাকে আবার রাস্তাঘাটে লোকে মারতে পারে।’

আরও পড়ুন: কখনও অদিতি তো কখনও আরতি, সত্যজিৎ রায়ের সৃষ্টিকে নিজের করে নিলেন সোহিনী

ক্যাবচালকের মুখে এই কথা শুনে হঠাৎ করে ভয় পেয়ে যান অভিনেত্রী। তিনি কিছুতেই বুঝতে পারেন না কেন হঠাৎ করে কেউ তাকে মারতে যাবে? তার বন্ধুও সেই পরিস্থিতিতে কি করবে বুঝতে পারেন না। অতঃপর কিছুটা সাহস জোগাড় করে ওই ক্যাব চালককে অভিনেত্রী জিজ্ঞাসা করেন, ‘কেন আমাকে কেউ মারবে? আপনি এমন কথা কেন বললেন?’

আরও পড়ুন: ‘ঘূর্ণি’ সিরিয়ালে নতুন এন্ট্রি, ‘দীপায়ন’ চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেতা?

তবে এই গোটা ব্যাপারটা যেমন হাস্যকর তেমন একটা শিক্ষাও বটে। অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের কাজে দক্ষ বলেই দর্শকরা গল্পকে এত বাস্তব রূপে ভাবতে পারে। এমন ঘটনা কিছুদিন আগে হয়েছিল নিশা অর্থাৎ শ্রুতি দাসের সঙ্গেও। ক্যাব ড্রাইভার তাঁকে কিউ আর কোড দিতে অস্বীকার করেন কারণ তিনি ভাবছিলেন, যদি নিশা স্ক্যাম করে সব টাকা নিয়ে নেয়! এমন ঘটনা বহুবার বহু অভিনেতা অভিনেত্রীর সঙ্গে ঘটেই থাকে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe