...
...
Next Story

প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ইন্দ্রাশিস- বাসবদত্তা, ভালোবাসার কোন সমীকরণ দেখাবেন তাঁরা?

এই প্রথম একে অপরের বিপরীতে জুটি বাঁধতে চলেছেন ইন্দ্রাশিস রায় এবং বাসবদত্তা চট্টোপাধ্যায়। বড় পর্দায় আসতে চলেছে সৌরভ পালোধি পরিচালিত শেষ অবধি। প্রযোজনায় অ্যাঞ্জেল ক্রিয়েশন। চিত্রনাট্য লিখেছেন সৌমিত দেব। এই ছবিতে ফুটে উঠবে এমন একটি সম্পর্কের সমীকরণ, যা আগে দেখেননি দর্শকরা।

Published on: Sep 29, 2026, 19:00:26 IST
Advertisement

এই প্রথম একে অপরের বিপরীতে জুটি বাঁধতে চলেছেন ইন্দ্রাশিস রায় এবং বাসবদত্তা চট্টোপাধ্যায়। বড় পর্দায় আসতে চলেছে সৌরভ পালোধি পরিচালিত ‘শেষ অবধি’। প্রযোজনায় অ্যাঞ্জেল ক্রিয়েশন। চিত্রনাট্য লিখেছেন সৌমিত দেব। এই ছবিতে ফুটে উঠবে এমন একটি সম্পর্কের সমীকরণ, যা আগে দেখেননি দর্শকরা।

প্রথমবার জুটি বাঁধবেন ইন্দ্রাশিস-বাসবদত্তা
প্রথমবার জুটি বাঁধবেন ইন্দ্রাশিস-বাসবদত্তা

শেষ অবধি গল্প প্রসঙ্গে

এই ছবিতে ইন্দ্রাশিস একজন শিল্পী, যিনি নিজেকে প্রতিষ্ঠিত করানোর জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছেন। পুরুলিয়ার গ্রাম থেকে শহরে এসে একদম অন্যরকম একটি জীবন যাপন করছে সে। ইন্দ্রাশিসের বান্ধবীর চরিত্রে অভিনয় করবেন বাসবদত্তা। বন্ধুর ভালো-মন্দ সব পরিস্থিতিতে পাশে থাকে সে।

আরও পড়ুন: 'রাহুলের মতো আমার অত জ্ঞান নেই', সহজ কথা-র সমাপ্তির ঘোষণা প্রিয়াঙ্কার?

এদিকে ইন্দ্রাশিস অভিনীত চরিত্রের বাবা একজন শিল্পী হলেও ছেলের এইভাবে গ্রাম থেকে শহরে আশায় একেবারেই মেনে নিতে পারেন না। খুব স্বাভাবিকভাবেই বাবা ছেলের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। একদিকে বাবা এবং সন্তান, অন্যদিকে বান্ধবীর সঙ্গে সম্পর্ক, নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে কোন খেসারত দিতে হবে তাকে?

প্রসঙ্গত, ইন্দ্রাশিসের বাবার চরিত্রে অভিনয় করবেন গৌতম ঘোষ। গৌতম ঘোষ শুধু একজন অভিনেতা নন তিনি বিখ্যাত পরিচালক বটে। অন্যদিকে ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিদিপ্তা চক্রবর্তীকেও।

সৌরভ পরিচালিত ‘অংক কি কঠিন’ এই বছর পেয়েছে জাতীয় পুরস্কার। তিন খুদে অভিনীত এই ছবিটি দর্শকদের মধ্যে এতটাই জনপ্রিয় হয়েছিল যে ছবিটি জাতীয় স্তরে সম্মানিত হল। ‘অংক কি কঠিন’ জাতীয় স্তরে সম্মানিত হওয়ার পরেই সৌরভ ঘোষণা করেন আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের গরমের ছুটিতে তিনি আরও একটি ছোটদের ছবি উপহার দেবেন দর্শকদের, ছবির নাম ‘বিকেলে দেখা হবে’।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks