...
...
Next Story

Dadagiri: সঞ্চালকের পর টাইটেল ট্র্যাকেও পরিবর্তন, অরিজিতের বদলে ‘দাদাগিরি’-তে এবার শোনা যাবে ঈশানের কন্ঠ

Dadagiri: কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে দাদাগিরি। তবে এবার একদম নতুন রূপে আসতে চলেছে এই শো। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে দেব দাদাগিরি সঞ্চালনা করবেন, এই খবর ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন। তবে অনেকেই জানেন না, দাদাগিরির টাইটেল ট্র্যাকেও এসেছে বিশাল বড় পরিবর্তন।

Published on: Jun 26, 2026 02:08 PM IST
Advertisement

Dadagiri: কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ‘দাদাগিরি’। তবে এবার একদম নতুন রূপে আসতে চলেছে এই শো। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে দেব ‘দাদাগিরি’ সঞ্চালনা করবেন, এই খবর ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন। তবে অনেকেই জানেন না, দাদাগিরির টাইটেল ট্র্যাকেও এসেছে বিশাল বড় পরিবর্তন। এবার থেকে আর অরিজিৎ সিং-এর গলা শুনতে পাওয়া যাবে না ‘দাদাগিরি’-র টাইটেল ট্র্যাকে, বরং এবার থেকে শুনতে পাওয়া যাবে ঈশান মিত্রর গাওয়া গান।

‘দাদাগিরি’-তে এবার শোনা যাবে ঈশানের কন্ঠ
‘দাদাগিরি’-তে এবার শোনা যাবে ঈশানের কন্ঠ

দাদাগিরির জন্মলগ্ন থেকেই যে গানটি শুনতে পাওয়া যেত সেটি ছিল অরিজিৎ সিং-এর গলায় গাওয়া গান। কিন্তু এই বছর থেকে নতুন সিজনের নতুন টাইটেল ট্র্যাক শুনতে পাবেন দর্শকরা। ঈশান মিত্রর কন্ঠে নতুন টাইটেল ট্র্যাক দর্শকদের কতটা ভালো লাগবে সেটা সময় বলবে তবে এই নতুন কাজ নিয়ে ভীষণ উত্তেজিত ঈশান।

আরও পড়ুন: ‘আমি অভিনেত্রী হব’, দিদি নম্বর ১-এ অংশ নেওয়া এই খুদে এখন জি বাংলার নায়িকা, চিনতে পারলেন পুঁচকেকে?

ঈশানের কথায়, ‘দাদাগিরি’ অনুষ্ঠানের সঞ্চালক যোগাযোগ করেছিলেন তাঁর সঙ্গে, প্রথম থেকেই তিনি ভীষণ উত্তেজিত ছিলেন কারণ তিনি জানতেন এই বছর ‘দাদাগিরি’ সঞ্চালনা করবেন দেব। দেবের সঙ্গে আগেও কাজ করেছেন ঈশান। ফলে ‘দাদাগিরি’-র টাইটেল ট্র্যাক দেওয়ার কাজ একটি প্রাপ্তি হিসাবেই দেখছেন তিনি।

আরও পড়ুন: ফের জুটিতে সুদেষ্ণা-অভিজিৎ, ওটিটির পর্দায় আনতে চলেছেন কোন বড় চমক?

প্রসঙ্গত, ইতিমধ্যেই ‘দাদাগিরি’-র অডিশন শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জেলায়। দেব প্রস্তুত তাঁর নতুন যাত্রার জন্য। গতকালই ‘দাদাগিরি’-র নতুন প্রমো মুক্তি পেয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে দেব সঞ্চালনা নিয়ে কিছুটা চিন্তিত। তাঁকে মনে জোর দিচ্ছেন যিশু সেনগুপ্ত এবং আবির চট্টোপাধ্যায়।

গোটা প্রমোটি মজার ছলে বানানো হলেও দেব যে কিছুটা হলেও নার্ভাস তা নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি। সাজঘর থেকে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘কিছুটা আনন্দ আর কিছুটা নার্ভাস, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe