...
...
Next Story

Janhvi Kapoor: রামচরণের এক ভক্তের আচরণে অস্বস্তিতে জাহ্নবী, পরিস্থিতি সামাল দিলেন নায়কের বডিগার্ড

Janhvi Kapoor: খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে জাহ্নবী কাপুর এবং রামচরণ অভিনীত ছবি পেড্ডি। বাবুসোনা পরিচালিত এই ছবির প্রচারে এখন ব্যস্ত অভিনেতা অভিনেত্রীরা।

Published on: Jun 2, 2026, 21:56:38 IST
Advertisement

Janhvi Kapoor: খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে জাহ্নবী কাপুর এবং রামচরণ অভিনীত ছবি ‘পেড্ডি’। বাবুসোনা পরিচালিত এই ছবির প্রচারে এখন ব্যস্ত অভিনেতা অভিনেত্রীরা। এই প্রচারের উদ্দেশ্যেই সোমবার বিজয়ওয়াড়াতে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামচরণ এবং জাহ্নবী দুজনেই। কিন্তু অনুষ্ঠানে ঘটে গেল এমন একটি ঘটনা, যার জন্য প্রস্তুত ছিলেন না কেউই।

রামচরণের এক ভক্তের আচরণে অস্বস্তিতে জাহ্নবী
রামচরণের এক ভক্তের আচরণে অস্বস্তিতে জাহ্নবী

কী ঘটল অনুষ্ঠানে?

আজ অর্থাৎ ২ জুন সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে যেখানে দেখা যাচ্ছে রামচরণের মতো দেখতে এক ভক্ত অভিনেতার সঙ্গে দেখা করতে একদম কাছে চলে আসেন সমস্ত নিরাপত্তা বলায় ভেদ করে। কিন্তু রামচরণের খুব কাছাকাছি পৌঁছানোর আগেই নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন।

আরও পড়ুন: একমাস আগেই সেরেছেন বিয়ে, কান থেকে ফিরেই সুখবর জানালেন ইন্দিরা

কিন্তু আচমকা ভক্তকে এতটা কাছের আসতে দেখে জাহ্নবী চমকে ওঠেন। ভীষণ অস্বস্তিতে পড়ে যান তিনি। সেই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এগিয়ে আসেন রামচরণের নিরাপত্তা রক্ষী এবং বাকি সকলে।

তবে অনুষ্ঠানের আর একটি ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, ওই ভক্তকে রামচরণের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। ওই ভক্ত অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে তার পায়ে লুকিয়ে পড়েন।

দক্ষিণের সুপারস্টার অভিনেতা রাম চরণের নতুন ছবি 'পেড্ডি' সিনেমা হলে ৪ জুন মুক্তি পেতে চলেছে। ট্রেলারের জন্য অনেক উন্মাদনা তৈরি হয়েছে এবং প্রচারণার ইভেন্টগুলিতে এই ছবির জন্য ভক্তদের উন্মাদনা আলাদা স্তরে পৌঁছেছে। বুচি বাবু সেনা পরিচালিত এই সিনেমাটি এখনও থিয়েটারে মুক্তি পায়নি, কিন্তু এর OTT মুক্তির খবর ইতিমধ্যে আসতে শুরু করেছে।

রাম চরণ, জাহ্নবী কাপুর, দিবেন্দু শর্মা, জগপতি বাবু, বিজয় সেটুপতি এবং বোমন ইরানির মতো তারকাদের নিয়ে এই ছবির ডিজিটাল অধিকার নেটফ্লিক্সকে বিক্রি করা হয়েছে। টাইমস নাও-এর একটি প্রতিবেদনের অনুযায়ী, এই ছবি OTT জায়েন্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে।

আরও পড়ুন: রঞ্জিত মল্লিকের ভূমিকায় ধরা দেবেন রোহন, কোন ছবিতে?

এস.এস. রাজামৌলির সিনেমা RRR তে প্রধান ভূমিকায় অভিনয় করা রাম চরণের এই সিনেমাটি বক্স অফিসে চমক সৃষ্টি করতে পারে, কারণ এটি মূলত তেলুগু ভাষায় নির্মিত, তবে এটি অন্যান্য ভাষাতেও মুক্তি পাবে। দর্শকরা তামিল, হিন্দি, মালয়ালম এবং কন্নড় ভাষায় এটি দেখতে পাবেন। RRR এর পর থেকে রাম চরণের একটি ভালো ফ্যান ফলোয়িং হয়েছে এবং বর্তমানে অ্যাকশন থ্রিলার সিনেমাগুলি বেশ ভালো প্রতিক্রিয়া পাচ্ছে, তাই মনে করা হচ্ছে যে এই সিনেমাটি ভালো আয় করতে পারে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe