Jaya Ahsan: 'চেষ্টা করি কিন্তু পারি না...', নিজের কোন বদ অভ্যাস পাল্টে ফেলতে চান জয়া?
Jaya Ahsan: গত ১০ জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। আবার কৌশিক-চূর্ণী এবং জয়া আহসানের সেই ম্যাজিক ধরা পরল দর্শকদের সামনে। জয়া শুধুমাত্র এই বাংলার নয় বরং দুই বাংলার খুব জনপ্রিয় একজন অভিনেত্রী। দুই বাংলাতেই সমানভাবে সমান দক্ষতায় কাজ করে চলেছেন জয়া।
Jaya Ahsan: গত ১০ জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। আবার কৌশিক-চূর্ণী এবং জয়া আহসানের সেই ম্যাজিক ধরা পরল দর্শকদের সামনে। জয়া শুধুমাত্র এই বাংলার নয় বরং দুই বাংলার খুব জনপ্রিয় একজন অভিনেত্রী। দুই বাংলাতেই সমানভাবে সমান দক্ষতায় কাজ করে চলেছেন জয়া।
নিজের কোন বদ অভ্যাস পাল্টে ফেলতে চান জয়া?
কিছুদিন আগে ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির প্রচারে তিনি নিজের এমন একটি বদভ্যাসের কথা বললেন যা প্রাণপণ তিনি চাইছেন ছাড়তে কিন্তু কিছুতেই পারছেন না। তবে এই অভ্যেসটি বড় বেলায় নয় বরং গড়ে উঠেছে ছোটবেলা থেকেই।
দ্যা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে জয়া জানান, ছোটবেলা থেকেই তিনি ভীষণভাবে পান খেতে ভালোবাসেন। ছোটবেলায় তার ঠাকুরমা যখনই পান সাজতেন, তখনই অল্প করে তার মুখে দিয়ে দিতেন। এইভাবেই ছোটবেলা থেকে পান খাওয়ার অভ্যাস তৈরি হয়ে গিয়েছে জয়ার।
জয়া বলেন, ‘আমি এই অভ্যাসটা পাল্টানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না। আমার যখনই আমার ঠাকুমাকে মনে পড়ে তখনই আমি পান খেয়ে ফেলি। যদিও আমাকে দেখলে বোঝা যায় না যে আমি এত পান খাই। মাঝে মাঝে এও হয়েছে আমি পানের কৌটো নিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও চলে গিয়েছি।’
‘বাড়ির লোক বারবার বলে এই অভ্যেস পাল্টাতে কিন্তু আমার কিছুতেই এই অভ্যাস পাল্টায় না। তবে আমি নিজেও চাই যে এত পান না খেতে। কিন্তু এই অভ্যাস থেকে একেবারেই বেরোতে পারিনা আমি’। বলেন জয়া।
৩ বছর আগে মুক্তি পেয়েছিল ‘অর্ধাঙ্গিনী’, যা দর্শকদের থেকে ব্যাপক সাড়া পেয়েছিল। ছবিটি দ্বিতীয় পর্ব তৈরি করার অনুরোধ এসেছিল দর্শকদের তরফ থেকে তাই সেই আবেদন রেখে ৩ বছর পর কৌশিক গঙ্গোপাধ্যায় তৈরি করলেন আজও অর্ধাঙ্গিনী।
Home/Entertainment/Jaya Ahsan: 'চেষ্টা করি কিন্তু পারি না...', নিজের কোন বদ অভ্যাস পাল্টে ফেলতে চান জয়া?