‘আজও অর্ধাঙ্গিনী’ সফল! এবার টিভির পর্দায় ধরা দিতে চলেছেন জয়া আহসান

গত ১০ জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। প্রায় তিন বছরের অপেক্ষার শেষে দর্শকরা আবার ফিরে পেয়েছিলেন সেই পুরনো চরিত্রগুলিকে। যে গল্প অসমাপ্ত থেকে দিয়েছিল সেই গল্পকে আবার কিছুটা অসমাপ্ত রেখে এগিয়ে নিয়ে গেলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

Published on: Jul 26, 2026, 16:02:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত ১০ জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। প্রায় তিন বছরের অপেক্ষার শেষে দর্শকরা আবার ফিরে পেয়েছিলেন সেই পুরনো চরিত্রগুলিকে। যে গল্প অসমাপ্ত থেকে দিয়েছিল সেই গল্পকে আবার কিছুটা অসমাপ্ত রেখে এগিয়ে নিয়ে গেলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

এবার টিভির পর্দায় ধরা দিতে চলেছেন জয়া আহসান
এবার টিভির পর্দায় ধরা দিতে চলেছেন জয়া আহসান

‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে বাকিদের পাশাপাশি আবারও দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জয়া আহসান। দুই বাংলার অতি জনপ্রিয় অভিনেত্রী জয়া এবার বড় পর্দার গণ্ডি পেরিয়ে ধরা দিতে চলেছেন ছোটপর্দায়। তাহলে কি এবার সিরিয়ালে অভিনয় করতে দেখা যাবে জয়াকে?

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি তন্বী, হল অপারেশন, কী হয়েছে অভিনেত্রীর? এখন কেমন আছেন তিনি?

না, ছোট পর্দায় জয়া ধরা দেবেন নিশ্চয়ই কিন্তু সেটি অতিথি হিসেবে। সান বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’, অনুষ্ঠানে আসতে চলেছেন জয়া। এই বিশেষ পরবর্তী সম্প্রচারিত হবে আগামী ৩১ জুলাই ঠিক সন্ধ্যে সাতটায়।

ইতিমধ্যেই এই বিশেষ এপিসোডের শুটিং হয়ে গিয়েছে। জানা গিয়েছে, নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সকলের মন জয় করে নিয়েছেন জয়া। নাচে গানে আড্ডায় সকলকে মাতিয়ে রেখেছিলেন তিনি। ইতিমধ্যেই অনুষ্ঠানের কিছু ঝলক সকলে সামনে উঠে এসেছে যেখানে সুদীপ্তা এবং জয়ার আন্তরিক কথোপকথন সকলকে মুগ্ধ করেছে।

আরও পড়ুন: রাজনৈতিক পালা বদলে কাজে ফিরলেন ‘মেম বউ’ বিনীতা, কোন ছবিতে অভিনয় করবেন তিনি?

তবে শুধুমাত্র নিজের কথা তিনি বলবেন তা নয়, প্রতিযোগিতার জীবনের কথাও তিনি শুনবেন মন দিয়ে। লাখ টাকার লক্ষ্মী লাভ অনুষ্ঠানের প্রত্যেক প্রতিযোগী নিজেদের জীবনের অসম লড়াইয়ের কথা তুলে ধরেন বারবার। এবার সেই লড়াইয়ের কথা শুনবেন স্বয়ং জয়া।

প্রসঙ্গত, কিছুদিন আগে শুনতে পাওয়া যাচ্ছিল ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’ অনুষ্ঠানে হয়তো আর দেখতে পাওয়া যাবে না সুদীপ্তা চক্রবর্তীকে। এই অনুষ্ঠানে সঞ্চালনায় তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে বাড়িতে এবং অভিনয়ের দিকে তিনি একেবারে মন দিতে পারছেন না। তাই কিছুদিনের জন্য তিনি বিরতি চেয়েছিলেন কিন্তু অভিনেত্রীর কাছে পরিচালক এবং প্রযোজকরা আবদার জানিয়েছেন যাতে সুদীপ্তা যেন এই অনুষ্ঠানটি ছেড়ে না যান।