...
...
Next Story

বিগ বসের মাঝেই কর্মফলের কথা জয়িতার পোস্টে, তবে কি তিনিই বাদ পড়লেন?

এই মুহূর্তে সকলে তাকিয়ে রয়েছেন বিগ বস বাংলার আগামী এপিসোডের দিকে, যেখান থেকে জানা যাবে যে কে বাদ যাবে বিগ বস বাংলার বাড়ি থেকে? যদিও ইতিমধ্যেই বিগ বস বাংলার নতুন প্রমো থেকে বেশ বোঝাই যাচ্ছে, বিগ বসের বাড়িতে থেকে দিয়েছেন অ্যালেক্স।

Published on: Sep 13, 2026, 21:10:55 IST
Advertisement

এই মুহূর্তে সকলে তাকিয়ে রয়েছেন বিগ বস বাংলার আগামী এপিসোডের দিকে, যেখান থেকে জানা যাবে যে কে বাদ যাবে বিগ বস বাংলার বাড়ি থেকে? যদিও ইতিমধ্যেই বিগ বস বাংলার নতুন প্রমো থেকে বেশ বোঝাই যাচ্ছে, বিগ বসের বাড়িতে থেকে দিয়েছেন অ্যালেক্স। অন্য একটি ছবি দেখেও স্পষ্ট সৃজলা বাদ পড়বেন না এই এপিসোডে।

বিগ বসের মাঝেই কর্মফলের কথা জয়িতার পোস্টে
বিগ বসের মাঝেই কর্মফলের কথা জয়িতার পোস্টে

তাহলে থেকে যায় দুটি নাম দুর্নিবার এবং জয়িতা। এই দুজনের মধ্যে আজ কে বাদ যাবেন তা নিয়ে জোর জল্পনা-কল্পনা চলছে সোশ্যাল মিডিয়ায়। এইসবের মধ্যেই এবার জয়িতার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল থেকে পোস্ট করা হলো একটি ইঙ্গিত পূর্ণ পোস্ট। এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন তাহলে হয়তো বিগ বসের এই এপিসোড থেকে বাদ চলে দিয়েছেন জয়িতা।

আরও পড়ুন: 'শুধু ১৫ শতাংশ মানুষই চর্চা করে বাকিরা...', অভিকার জন্মদিনের ছবি নিয়ে যা বললেন রণজয়

কী লিখেছেন জয়িতা?

জয়িতা একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি কর্মফলের কথা লিখেছেন। তিনি লিখেছেন, তিনি আশা রাখেন সকলে নিজের কাজের ফল একদিন না একদিন ঠিক পাবেন। যে বা যারা তাঁর দয়ালু মনের ব্যবহার করল যারা তার মানসিক শান্তি নষ্ট করল, যারা তার সঙ্গে খারাপ ব্যবহার করল এবং তার সৎ উদ্দেশ্যকে চিনতে পারল না তারা প্রত্যেকে নিজের কর্মফল পাবে।

সকলেই জানে, বিগ বস বাংলার ঘরে প্রতিযোগীরা ফোন ব্যবহার করতে পারেন না। প্রতিযোগীদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যে পোস্ট করা হচ্ছে সেগুলি তাদের টিমের তরফ থেকেই করা হচ্ছে। তাই এখনই হলফ করে বলা যাচ্ছে না জয়িতার এই পোস্ট তার টিমের তরফ থেকে করা হয়েছে নাকি তিনি নিজেই করেছেন বিগ বস বাংলার বাড়ি থেকে বেরিয়ে আসার পর।

তবে একদিকে যেমন দর্শকরা তাকিয়ে রয়েছেন বিগ বস বাংলার আগামী এলিমিনেশনের দিকে, তেমন আজ বিগ বসের ঘরে এন্ট্রি হতে চলেছে জীতু কমলের। জীতু বিগ বসের খেলাকে কোন দিকে নিয়ে যান সেটাই এখন দেখার।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks