...
...
Next Story

'দেব যদি পরিচালনা করে, আমি নায়ক হতে রাজি', ‘দেশু ৭’-এর ইভেন্ট থেকে বড় ঘোষণা জিতের

দেশু ৭ - এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তৈরি হল ইতিহাস। আবার এক মঞ্চে এসে দাঁড়ালেন দেব- জিৎ। বহুদিনের মনোমালিন্য ধুয়ে মুছে সাফ হয়ে গেল। দেবের আগামী ছবি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আসার আমন্ত্রণ আর ফিরিয়ে দিতে পারেননি জিৎ, ছোট ভাইয়ের আবদার রাখতে তাই আজ দেবের পাশে বড় দাদার মতো দাঁড়িয়ে ছিলেন জিৎ।

Published on: Oct 8, 2026, 22:50:08 IST
Advertisement

দেশু ৭ - এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তৈরি হল ইতিহাস। আবার এক মঞ্চে এসে দাঁড়ালেন দেব- জিৎ। বহুদিনের মনোমালিন্য ধুয়ে মুছে সাফ হয়ে গেল। দেবের আগামী ছবি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আসার আমন্ত্রণ আর ফিরিয়ে দিতে পারেননি জিৎ, ছোট ভাইয়ের আবদার রাখতে তাই আজ দেবের পাশে বড় দাদার মতো দাঁড়িয়ে ছিলেন জিৎ।

‘দেশু ৭’-এর ইভেন্ট থেকে বড় ঘোষণা জিতের
‘দেশু ৭’-এর ইভেন্ট থেকে বড় ঘোষণা জিতের

তবে শুধু ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেননি তিনি, এই অনুষ্ঠানে এসেই বড় ঘোষণা করে দিলেন অভিনেতা। জিৎ এবং দেবকে পাশাপাশি দেখে সকলেই এক বাক্যে বলে ওঠেন, আবার এই দুই তারকাকে একসঙ্গে দেখতে চায় সবাই বড়পর্দায়। দর্শকদের এই কথা শুনে মঞ্চে দাঁড়িয়েই বড় ঘোষণা করে দিলেন জিৎ।

আরও পড়ুন: ট্রেলার মুক্তির আগেই নেতিবাচকতা ছড়ানোর চেষ্টা, ‘দেশু ৭’-এর ভাগ্য দর্শকদের হাতে ছাড়লেন দেব

দেবকে পাশে নিয়ে জিৎ বলেন, আপনারা চান আমাদের আবার একসঙ্গে দেখতে। সেটাই হবে। দুই পৃথিবী ২ যদি হয়, আর যদি দেব পরিচালনা করে তাহলে আমি সেই ছবির নায়ক হতে চাই। জিতের মুখে এই কথা শুনে দর্শকদের মধ্যে ছড়িয়ে যায় উত্তেজনা।

এই দিন কালো পোশাকে ধরা দিলেন দেব এবং শুভশ্রী। এই দুই তারকাকে দেখার জন্য উপচে পড়েছিল ভক্তদের ভিড়। উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তবে অনুষ্ঠানে আসেন জিত।

এই দিন দেব এই ছবির সঙ্গে তৈরি হওয়া বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করেন সকলের সঙ্গে। উঠে আসে অনির্বাণকে ব্যান থেকে সরিয়ে এনে আবার সিনেমায় ফিরিয়ে আনার প্রসঙ্গ। এই ছবিটি যে একটি মাস্টার পিস হতে চলেছে, সে কথা সকলের সামনে তুলে ধরেন ইধিকা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks