Jeet: আচমকা পিছিয়ে গেল ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' মুক্তির তারিখ, ‘ফুলপিসি’-র ভয়েই কি এই সিদ্ধান্ত?
Jeet: ছবি মুক্তির মাত্র ১২ দিন আগে ঘোষণা করা হল নির্ধারিত দিনে মুক্তি পাবে না সিনেমা। সম্প্রতি এমনই ঘটনা ঘটলো পথিকৃৎ বসুর কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমার সঙ্গে।
Jeet: যে কোনও সিনেমা মুক্তির বেশ অনেকটা আগেই ঘোষণা করা হয় ছবি মুক্তির তারিখ। পোস্টার, টিজার বা ট্রেলারের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় সেটি। কিন্তু এবার ছবি মুক্তির মাত্র ১২ দিন আগে ঘোষণা করা হল নির্ধারিত দিনে মুক্তি পাবে না সিনেমা। সম্প্রতি এমন ঘটনা ঘটল পথিকৃৎ বসুর ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমার সঙ্গে।

বহুদিন বাদে এই সিনেমার হাত ধরে আবার ক্যামেরার সামনে আসছেন জিৎ, তাই খুব স্বাভাবিকভাবেই এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে একটা আলাদা উন্মাদনা কাজ করছে। কিন্তু আচমকা ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার ঘোষণা করায় মন ভেঙেছে দর্শকদের।
আরও পড়ুন: টানা বিরতির পর ফের ছোটপর্দায় পুষ্পিতা, কামব্যাক করতে কেন নিলেন এতটা সময়?
এই সিনেমায় অনন্ত লাল সিং-এর ভূমিকায় অভিনয় করবেন জিৎ। একদম অন্যরকম একটা গল্প নিয়ে তৈরি হওয়া এই সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। কিন্তু এর মধ্যেই ঘোষণা হল পিছিয়ে দেওয়া হয়েছে ছবি মুক্তির তারিখ।
কিন্তু কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত?
জিৎ অভিনীত এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২৭ মে। ওই একই সময় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ সিনেমাটি। ২৯ তারিখ আসছে ফুলপিসি। তাহলে কি দুটি ছবির মধ্যে প্রতিযোগিতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির প্রযোজনা সংস্থার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা করা হয়েছে তা থেকে স্পষ্ট যে অন্য কোনও সিনেমার মুক্তির জন্য নয় বরং এই সিনেমার পোস্ট প্রোডাকশনের কিছু কাজ বাকি রয়ে গিয়েছে তাই আপাতত ছবি মুক্তির তারিখ স্থগিত করে দেওয়া হয়েছে। যে কাজ বাকি রয়েছে সেটা সম্পূর্ণ হতে বেশ কিছুদিন সময় লাগবে তাই এখনই নতুন তারিখ ঘোষণা করা সম্ভব নয়।
আরও পড়ুন: ‘ধুরন্ধর’ বলে কটাক্ষ, জোকারের সাজের আড়ালে কাদের নিশানা করলেন মীর?
প্রসঙ্গত, পথিকৃৎ বসু পরিচালিত এই সিনেমায় উঠে আসবে ১৯৬০ দশকের কলকাতার পটভূমি। সিনেমায় প্রথমবার জিৎ অভিনয় করবেন টোটা রায় চৌধুরীর সঙ্গে। নেতিবাচক না হলেও অনন্তের চিরশত্রুর ভূমিকা অভিনয় করবেন টোটা।
E-Paper

