...
...
Next Story

'গান পয়েন্টে আমায় রাখাটা খুব সহজ…', ধারাবাহিক থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন জীতু!

টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেতা জীতু কমল। সম্প্রতি তাঁর সর্বশেষ মেগা ‘চিরদিনই তুমি যে আমার…’ শেষ হয়েছে। এই ধারাবাহিকে পর জানা গিয়েছে অভিনেতাকে আর ছোটপর্দায় টানা লম্বা সময়ের জন্য দেখা যাবে না। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এই নিয়ে এবার মুখ খুললেন নায়ক।

Published on: May 26, 2026, 23:01:48 IST
Advertisement

টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেতা জীতু কমল। সম্প্রতি তাঁর সর্বশেষ মেগা ‘চিরদিনই তুমি যে আমার…’ শেষ হয়েছে। এই ধারাবাহিকে পর জানা গিয়েছে অভিনেতাকে আর ছোটপর্দায় টানা লম্বা সময়ের জন্য দেখা যাবে না। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এই নিয়ে এবার মুখ খুললেন নায়ক।

ধারাবাহিক থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন জীতু!
ধারাবাহিক থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন জীতু!

আরও পড়ুন: ফের নতুন মেগা নিয়ে ছোট পর্দায় ফিরছেন লীনা! কোন চ্যানেলে দেখা যাবে এই ধারাবাহিক?

আজকাল ডট ইনকে দেওয়া এক সাক্ষাৎকারে জীতু বলেন, ‘এখন তো ফিরব না বলে ঠিক করেছি। আমার কাছে বহু মানুষের অনুরোধ আসে, যাঁরা জীতু কমলকে তৈরি করেছেন। যদিও আমি তাঁদের অনুরোধকে অনুরোধ হিসেবে নিই না। কখনও যদি ফেরার কথা মনে করি, সবাই জানতেই পারবেন। তাছাড়া, এত যন্ত্রণা, এত ব্যথা..., থাক না হয় সেসব কথা।'

তবে জীতুকে নিয়ে চর্চার শেষ নেই। বিশেষ করে মেগার ক্ষেত্রে বারবার তাঁর সহ-অভিনেত্রীদের সঙ্গে তাঁর সমস্যা আলোচনায় উঠে এসেছে। 'চিরদিনই তুমি যে আমার…' শুরুতে এই ধারাবাহিক মুখ্যভূমিকায় দেখা যেত দিতিপ্রিয়া রায়কে। তাঁর ও জীতুর মধ্যে মেগায় কাজ করতে করতে ব্যপক সমস্যা দেখা দিয়েছিল। দিতিপ্রিয়া রায় জীতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে আপত্তি জানিয়ে সিরিয়াল ছাড়েন। পরবর্তীতে পায়েল দেবের সঙ্গেও জীতুর সমস্যা সমাজমাধ্যমে উঠে আসে। শেষে মেগার নতুন নায়িকা শিরিন পালের সঙ্গে জীতু সমস্যা নিয়ে নানা জলঘোলা হয়। কিন্তু পরে অবশ্য নায়িকা জানান তাঁদের মধ্যে কোনও সমস্যা নেই। সবটা ঠিক আছে।

এই প্রসঙ্গে জীতু বলেন, 'এক সময় মনে হয়েছিল আমি তো যেটা করতে এসেছি, সেটা করছি না। এসব কী হচ্ছে? বেশ কিছু মাস আমার সহ-অভিনেত্রীর সঙ্গেও ভালো কেটেছে। তবুও অনেক গুঞ্জন ছড়িয়েছে। এগুলো আমি জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই মনে করি।’

তিনি আরও বলেন, ‘আমার ব্যাক সাপোর্ট নেই, আমার বাবা তো অমিতাভ বচ্চন, দীলিপ কুমার নন, সাধারণ মানুষ। তিনি আমায় ভাল খাইয়েছেন, বেড়াতে নিয়ে গিয়েছেন। তাই হয়তো গান পয়েন্টে আমায় রাখাটা খুব সহজ মনে হয় অনেকের। আমার কাজের জায়গাই আমায় মনের জোর দেয়। আমার টেকনিশিয়ানরা আমায় খুব ভালোবাসেন। তাঁদের আড়ালে হোক বা সামনাসামনি, একথা জিজ্ঞাসা করলে কেউ অস্বীকার করতে পারবেন না। কাজের জায়গায় মনোমালিন্য হতেই থাকে। কিন্তু সেটা ব্যক্তিগত নয়।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe