...
...
Next Story

ঋষিকে শাস্তি দিতে তৎপর নিশা, উজি কী পারবে স্বামীকে বাঁচাতে?

যে লড়াইটা শুরু হয়েছিল বাবার মৃত্যুকে ঘিরে, যে লড়াইটা দুই বোন একসঙ্গে লড়তে নেমেছিল সেই লড়াই এখন হয়ে উঠেছে দুই বোনের লড়াই। উজি এই মুহূর্তে শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে কিন্তু নিশা আজও শুধুমাত্র বাবার মৃত্যুর জন্য দায়ী করে ঋষিকে।

Published on: Mar 21, 2026, 17:18:43 IST
Advertisement

যে লড়াইটা শুরু হয়েছিল বাবার মৃত্যুকে ঘিরে, যে লড়াইটা দুই বোন একসঙ্গে লড়তে নেমেছিল একটা গোটা পরিবারের বিপক্ষে, সেই লড়াই এখন হয়ে উঠেছে দুই বোনের একে অপরের সঙ্গে লড়াই। উজি এই মুহূর্তে শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে কিন্তু নিশা আজও শুধুমাত্র বাবার মৃত্যুর জন্য দায়ী করে ঋষিকে। খুব স্বাভাবিকভাবেই তাই দুই বোনের রাস্তা এখন আলাদা হয়ে গিয়েছে।

ঋষিকে শাস্তি দিতে তৎপর নিশা, উজি কী পারবে স্বামীকে বাঁচাতে?
ঋষিকে শাস্তি দিতে তৎপর নিশা, উজি কী পারবে স্বামীকে বাঁচাতে?

এর মধ্যেই প্রকাশ্যে এল ধারাবাহিকের নতুন প্রমো, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি সুইমিং পুলের মধ্যে ঋষিকে জোর করে কেউ আটকে ধরে রেখে দিয়েছে। ঋষির মুখ বাঁধা, হাত পা সব কিছুই বাঁধা। সুইমিংপুলে এক ফোঁটাও জল ছিল না কিন্তু ধীরে ধীরে সেই জলের স্তরে বাড়তে শুরু করে।

আরও পড়ুন: সিনেমা নিয়ে বিতর্ককে পাশে রেখে এবার বড় সিদ্ধান্ত জীতুর, কোন পদক্ষেপ নিলেন তিনি?

আর সেই জল ছাড়ে কে? নিশা। নিশা এবার আর অর্থের দিক থেকে ক্ষতি করার চেষ্টা করছে না, সে একেবারে প্রাণে মেরে দিতে চায় ঋষিকে। ঋষি যখন একেবারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, ঠিক তখনই সেখানে চলে আসে উজি। কিন্তু উজিকে এই খবর দিল কে?

আরও পড়ুন: বিয়েতে নেই আমন্ত্রণ, রাগ ছোট্ট ভক্তের, তাকে শান্ত করতে যা করলেন বিজয়-রশ্মিকা

এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২৫ মার্চ থেকে ২৭ মার্চ ধারাবাহিকের আগামী পর্বে। ‘জোয়ার ভাটা’ সিরিয়ালের তোলপাড় করা এই তিন দিন দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। তিন দিনের এই মহা এপিসোড হবে ১ ঘন্টা করে। রাত ৮:৩০ থেকে ৯:৩০ মিনিট পর্যন্ত দেখতে পাবেন এই বিশেষ পর্ব।

প্রসঙ্গত, প্রথম পর্ব থেকেই এই ধারাবাহিকটি দর্শকদের বেশ মন জয় করে নিয়েছে। সম্প্রতি জি বাংলার সোনার সংসারে একাধিক পুরস্কারে পুরস্কৃত হয়েছে এই ধারাবাহিকটি। আগামী দিনেও এই জয়ের ধারাবাহিকতা যে এই ধারাবাহিকটি বজায় রাখতে পারবে, তেমনটাই আশা দর্শকদের।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe