গোপনে বিয়ে সারলেন জুবিন! গায়ক ছোটবেলার বান্ধবীর সঙ্গে নতুন সুরে বাঁধলেন জীবন
গোপনে প্রেমিকার সঙ্গে বিয়ে সারলেন গায়ক জুবিন নটিয়াল। তিনি উত্তরাখণ্ডে তাঁর প্রেমিকাকে বিয়ে করেছেন। বিয়েতে কেবল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। জুবিনের বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গোপনে প্রেমিকার সঙ্গে বিয়ে সারলেন গায়ক জুবিন নটিয়াল। তিনি উত্তরাখণ্ডে তাঁর প্রেমিকাকে বিয়ে করেছেন। বিয়েতে কেবল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। জুবিনের বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ই টাইমস-এর একটি প্রতিবেদন অনুসারে, জুবিন জাঁকজমকে ভরা উদযাপনের পরিবর্তে কাছের মানুষ ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ের সেরেছেন। তিনি শুধু তাঁর প্রিয়জনদের সঙ্গেই দিনটি উদযাপন করতে চেয়েছিলেন এবং এ নিয়ে তিনি বেশ খুশি।
আরও পড়ুন: 'এখনও কাজ চলছে…', রণবীরের রামায়ণের ভিএফএক্স নিয়ে ট্রোল প্রসঙ্গে মুখ খুললেন পর্দার 'রাবণ' যশ!
তবে, জুবিন কাকে বিয়ে করেছেন সে সম্পর্কে খুব বিস্তারিত কিছু তথ্য জানা যায়নি। তাঁর সঙ্গীর নামও প্রকাশ করা হয়নি, এমনকী তাঁর মুখও দেখা যায়নি। তাছাড়া, জুবিন এই বিয়ে নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।
আরও পড়ুন: মায়ের মৃত্যুর ৩ দিন পর থেকে কাজ করা নিয়ে কটাক্ষ! ‘মা শিখিয়েছেন…’ জবাব কনীনিকার
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, জুবিনের সঙ্গী গায়ককে জড়িয়ে ধরেছেন। দু'জনেই অফ-হোয়াইট রঙের পোশাক পরে আছেন। ছবিটি দেখে মনে হচ্ছে, জুবিন সেই মুহূর্তে তাঁর সঙ্গীকে উদ্দেশ্য করে একটি গান গাইছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জুবিনের একটি ছবিতে দেখা যাচ্ছে, জুবিনের সঙ্গী গায়ককে জড়িয়ে ধরে রয়েছেন। দু'জনেই অফ-হোয়াইট রঙের পোশাক পরে আছেন। ছবিটি দেখে মনে হচ্ছে, জুবিন সেই মুহূর্তে তাঁর সঙ্গীকে উদ্দেশ্য করে একটি গান গাইছেন। এখন ভক্তরা শুধু জুবিনের ছবি শেয়ার করা বা কোনো বিবৃতি দেওয়ার অপেক্ষায় আছেন।
জুবিনের কর্মজীবন
উত্তরাখণ্ডের বাসিন্দা জুবিন, হানি সিং-এর সঞ্চালিত 'এক্স ফ্যাক্টর' শো-তে তাঁর কর্মজীবন শুরু করেন। 'সোনালী কেবল' ছবির 'এক মুলাকাত' গানটির মাধ্যমে তাঁর অভিষেক হয়। এরপর অক্ষয় কুমারের ছবির 'মেহেরবানি' গানটির মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন।জুবিনের সবচেয়ে বড় সাফল্য আসে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি অভিনীত 'শেরশাহ' ছবির 'রাতন লম্বিয়াঁ' গানটি থেকে। এই গানটি ব্লকবাস্টার হিট হয়েছিল।
আরও পড়ুন: ‘টাইম ১০০’-এ ভারতীয় অভিনেতাদের মধ্যে একমাত্র জায়গা করে নিলেন রণবীর!
প্রসঙ্গত, জুবিনের বিয়ের কিছুদিন আগে বাদশার বিয়ের ছবিও ভাইরাল হয়েছিল। শোনা যাচ্ছিল বাদশা পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখিকে বিয়ে করেছেন। তবে, এ বিষয়ে বাদশা বা ইশা কেউই এখনও কোনও মন্তব্য করেননি।
E-Paper

