...
...
Next Story

গণেশ চতুর্থীতেই দিয়েছেন সুখবর, বাবা হয়েছেন জুবিন, ছেলে হলো না মেয়ে?

গণেশ চতুর্থীর মধ্যেই সুখবর দিয়েছেন জুবিন নটিয়াল। বাবা হয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, সন্তান এবং মা দুজনেই ভালো আছেন। একটি ফুটফুটে পুত্র সন্তানের বাবা হয়েছেন জুবিন।

Published on: Sep 29, 2026, 15:00:43 IST
Advertisement

গণেশ চতুর্থীর মধ্যেই সুখবর দিয়েছেন জুবিন নটিয়াল। বাবা হয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, সন্তান এবং মা দুজনেই ভালো আছেন। একটি ফুটফুটে পুত্র সন্তানের বাবা হয়েছেন জুবিন। গত ১৪ সেপ্টেম্বর জুবিনের স্ত্রী দিয়েছেন সন্তানের জন্ম। ইতিমধ্যেই বাড়িও ফিরে এসেছেন তাঁরা।

বাবা হয়েছেন জুবিন, ছেলে হলো না মেয়ে?
বাবা হয়েছেন জুবিন, ছেলে হলো না মেয়ে?

জুবিন জানিয়েছেন, এই মুহূর্তে সদ্যোজাতকে নিয়ে পরিবারের সকলে ভীষণ ব্যস্ত। বাবা হওয়ার আনন্দ যে কতটা এখন বুঝতে পারছেন জুবিন। সেই আনন্দই এখন প্রতিমুহূর্তে উপলব্ধ করার চেষ্টা করছেন তিনি। তবে ছেলের নাম কি রাখবেন তা নিয়ে চিন্তাভাবনা এখনও শুরু হয়নি।

আরও পড়ুন: বিয়ের বয়স মাত্র ৮ মাস, এর মাঝেই বড় সুখবর দিলেন মধুমিতা-দেবমাল্য

তবে ছেলেকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল না করলেও আগামী ডিসেম্বর মাসে আমেরিকা সফরে যেতে হবে জুবিনকে। বাড়ি থেকে না যেতে ইচ্ছে হলেও কাজকেও প্রাধান্য দিতে হবে তাই অনেকটা মন খারাপ নিয়েই আগামী দিনে বিদেশে পাড়ি দিতে হবে সঙ্গীতশিল্পীকে।

প্রসঙ্গত, চলতি বছর এপ্রিল মাসে ছোটবেলার প্রেমিকাকে বিয়ে করেন তিনি। উত্তরাখণ্ডে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে হয় বিবাহ অনুষ্ঠান। তবে বিয়ের খবর প্রথম থেকেই গোপন রাখেন জুবিন, বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার পর সকলে জানতে পারেন বিয়ের কথা।

সন্তানের জন্মের খবরও প্রথম থেকে প্রকাশ্যে আনেননি জুবিন। আসলে ব্যক্তিগত জীবনকে চিরকালই গোপনে রাখতেই ভালোবাসেন তিনি। তবে ছেলে জন্মের পর সেই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন জুবিন, জানিয়েছেন নিজের জীবনে নতুন অধ্যায়ের কথা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks