...
...
Next Story

অঞ্জনাকে মারার চেষ্টা সম্রাটের, তাহলে কি আসল সত্যি জেনে যাবে গোটা পরিবার?

ঝিনুকের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই বোনকে নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল অঞ্জনার মনে। সে ৩ বোনের থেকে সব থেকে বড়। স্বভাবে সে লোভী, অতিরিক্ত কৌতুহল তার।

Published on: Aug 19, 2026, 15:30:35 IST
Advertisement

ঝিনুকের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই বোনকে নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল অঞ্জনার মনে। সে ৩ বোনের থেকে সব থেকে বড়। স্বভাবে সে লোভী, অতিরিক্ত কৌতুহল তার। তাই স্বভাবজনিত কারণেই ঝিনুকের শ্বশুরবাড়িতে চোরের মত প্রবেশ করার চেষ্টা করে সে। সে জানতে চায় ঝিনুক শ্বশুরবাড়িতে ঠিক কেমন ভাবে থাকে।

অঞ্জনাকে মারার চেষ্টা সম্রাটের
অঞ্জনাকে মারার চেষ্টা সম্রাটের

কিন্তু অঞ্জনা জানতো না, তার এই পরিকল্পনার কথা আগে থেকেই জেনে গিয়েছে সম্রাট। বাড়িতে ঢোকার চেষ্টা করতেই পেছন থেকে অঞ্জনাকে অপহরণ করে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় সম্রাট। সেখানে তাকে মারার চেষ্টাও করে সে। কিন্তু কোন রকমে সম্রাটের হাত থেকে বাঁচিয়ে বাড়ি ফিরে আসে অঞ্জনা।

আরও পড়ুন: 'এই ভাবেই তো ওকে ফাঁসিয়েছিলাম...', কীভাবে শ্রীময়ীর প্রেমে পড়েছিলেন কাঞ্চন?

অঞ্জনাকে আলুথালু অবস্থায় দেখে সকলে চমকে যায়। সবাই জিজ্ঞাসা করতে থাকে, হঠাৎ কি হল? তার এমন অবস্থা কেন হল? কিন্তু অঞ্জনা শুধু সকলের মুখের দিকেই তাকিয়ে থাকে। কমলা নিবাস ধারাবাহিকের নতুন প্রমো কিছুটা হলেও চমকে দেবে সকলকে।

সম্রাটের প্রতি ধীরে ধীরে সকলেরই সন্দেহ তৈরি হচ্ছে। বিশেষ করে সারাদিন বাড়িতে আটকে থেকে ক্লান্ত হয়ে পড়ছে ঝিনুক। সে চাইলেও বাড়ি থেকে বের হতে পারছে না। কিন্তু যতবার এই কথা সে সম্রাটকে বলছে, ততবারই সম্রাট তাকে কিছু না কিছু বুঝিয়ে দিচ্ছে।

আরও পড়ুন: নিজের মধ্যে আনন্দ খুঁজে পেলেন রণজয়, বন্ধ করলেন অন্যকে সন্তুষ্ট করার কাজ

কিন্তু এবার প্রশ্ন হল, সম্রাটকে কি চিনতে পেরেছে অঞ্জনা? যদি চিনেও ফেলে তাহলে কি সম্রাটের কথা সকলকে বলে দেবে সে? সম্রাটের আসল রুপ কি সকলের সামনে বেরিয়ে আসবে? আগামী দিনে সম্রাট কতটা দোষী হয়ে থাকবে সকলের কাছে? যদি সব কথা সকলেই জেনে যায় তাহলে সম্রাট নিজেকে কতটা নির্দোষ প্রমাণ করতে পারবে?

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks