...
...
Next Story

ঠোঁটে ঠোঁট রেখে প্রেম দিবসে আদরে মাখা কাঞ্চন-শ্রীময়ী! 'বড্ড বেশি ন্যাকামি…', ছবি দেখেই ট্রোল নেটিজেনদের

দু'বছর আগে আইনি বিয়ে করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। খুল্লামখুল্লা ভাবে ভালোবাসা জাহির করতে কখনও পিছু পা হন না তাঁরা। ভ্যালেন্টাইন ডে তেও তার ব্যতিক্রম নয়। ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেয়ে বিশেষ এই দিনের উদযাপন করলেন তাঁরা।

Updated on: Feb 16, 2026, 21:42:25 IST
Advertisement

দু'বছর আগে আইনি বিয়ে করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। তাঁদের বিয়ে নিয়ে কম কটাক্ষ সহ্য করতে হয়নি তারকা জুটিকে। কিন্তু খুল্লামখুল্লা ভাবে ভালোবাসা জাহির করতে কখনও পিছু পা হন না তাঁরা। ভ্যালেন্টাইন ডে তেও তার ব্যতিক্রম নয়। ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেয়ে বিশেষ এই দিনের উদযাপন করলেন তাঁরা।

ঠোঁটে ঠোঁট রেখে প্রেম দিবসে আদরে মাখা কাঞ্চন-শ্রীময়ী! নায়িকা লিখলেন, ‘আমাদের…'
ঠোঁটে ঠোঁট রেখে প্রেম দিবসে আদরে মাখা কাঞ্চন-শ্রীময়ী! নায়িকা লিখলেন, ‘আমাদের…'

আরও পড়ুন: ‘আমার সারাজীবনের ভ্যালেন্টাইনকে…’, প্রেম দিবসে বরকে চুমু খেয়ে আদুরে বার্তা শ্রীময়ীর!

ভ্যালেন্টাইন ডে-এর উদযাপনের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন শ্রীময়ী। নীল ওয়ান পিসে ধরা দেন অভিনেত্রী। কানে ঝোলা রিং ও হালকা মেকআপে ধরা দেন তিনি। অন্যদিকে, কাঞ্চনের পরনে ছিল হলুদ রঙের শার্ট ও ব্লু জিন্স। তাঁরা একসঙ্গে একাধিক ছবিতে ধরা দেন। প্রথম ছবিতেই ঠোঁটে ঠোঁট রেখে ধরা দেন তাঁরা। তারপর শ্রীময়ীর কাঁধে হাত দিয়ে কাঞ্চন তাঁকে ফুলও দেন। আবার কখনও তৃতীয় বউয়ের কাঁধে মাথা রেখে হাসি মুখে দেখা মেলে কাঞ্চনের। ছবিগুলি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘আমাদের ভ্যালেন্টাইন ডে।’

তাঁদের এই ছবি প্রকাশ্যে আসতেই নানা কমেন্টে ভরে দিয়েছেন নেটিজেনরা। বেশির ভাগটাই কটাক্ষ। একজন লেখেন, ‘বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে।’ আর একজন লেখেন, ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র। তাই তাঁদের ভালোবাসা দেখানোর জন্য ঘরের দরজা খুলে দিতে হয় না।’ আর একজন লেখেন, ‘বড্ড বেশি ন্যাকামি। প্রেম যেনও আর কেউ করে না।’ আর এক নেটিজেন লেখেন, ‘কত দেখবো রঙ্গ, জ্বালা করে অঙ্গ।’ আরও এক নেটিজেন কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কির প্রসঙ্গ টেনে লেখেন, ‘পিঙ্কি এর সঙ্গেই বেশি ভালো লাগতো।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। এরপর ২৫ মার্চ সামাজিক ভাবে সমস্ত রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। এর আগেও কাঞ্চন দু'বার বিয়ের পিঁড়িতে বসেছেন। তাই তাঁদের বিয়ে নিয়ে কম কটাক্ষ সহ্য করতে হয়নি তারকা জুটিকে।

আইনি বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী সন্তানের জন্ম দেন। তাঁদের কোল আলো করে মেয়ে কৃষভি আসে। তবে শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ফারাক হোক, বা বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কৃষভির জন্ম সবটা নিয়েই নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তারকা জুটিকে। কিন্তু এই সব বিষয়কে কখনওই সেভাবে পাত্তা দেননি তাঁরা। মাঝে মাঝে এইসব নিয়ে প্রতিবাদ করেন তাঁরা।

মেয়েকে নিয়ে এখন জমজমাট তারকা জুটির সংসার। তাকে নিয়ে নানা জায়গায় ঘুরতে যান শ্রীময়ী-কাঞ্চন। পুজোর সময় খুদেকে নিয়ে প্যান্ডেল হপিংও সেরেছেন তাঁরা। তাছাড়াও দীঘার জগন্নাথ মন্দিরেও সে বাবা-মায়ের সঙ্গে ঘুরতেও গিয়েছিল। এমনকী একরত্তিকে নিয়ে বিদেশেও গিয়েছিলেন তাঁরা। তাছাড়াও খুব ধুমধাম করে মেয়ের অন্নপ্রাশন থেকে প্রথম জন্মদিনও উদযাপন করতে দেখা গিয়েছিল কাঞ্চন-শ্রীময়ীকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks