...
...
Next Story

Kanchan Mullick: টানা বিরতির পর আবার ছোট পর্দায় ফিরছেন কাঞ্চন, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

Kanchan Mullick: একসময় ছোট পর্দার অন্যতম মুখ ছিলেন কাঞ্চন মল্লিক। জনতা এক্সপ্রেস অনুষ্ঠানটির জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন গৃহপ্রবেশ ধারাবাহিকে। এরপর আর কোনও ধারাবাহিক অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। এবার টানা বিরতির পর আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন কাঞ্চন।

Published on: Jun 2, 2026, 17:31:01 IST
Advertisement

Kanchan Mullick: একসময় ছোট পর্দার অন্যতম মুখ ছিলেন কাঞ্চন মল্লিক। ‘জনতা এক্সপ্রেস’ অনুষ্ঠানটির জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। কিন্তু এখন সিরিজ থেকে সিনেমা সর্বত্র অবাধ যাতায়াত কাঞ্চন মল্লিকের। সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে। এরপর আর কোনও ধারাবাহিক অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। এবার টানা বিরতির পর আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন কাঞ্চন।

টানা বিরতির পর আবার ছোট পর্দায় ফিরছেন কাঞ্চন
টানা বিরতির পর আবার ছোট পর্দায় ফিরছেন কাঞ্চন

রাজনীতি থেকে অভিনয়, বিগত বেশ কিছু বছরে কাঞ্চন মল্লিক ছিলেন ভীষণ ব্যস্ততার মধ্যে। কিন্তু কিছুদিন আগেই তিনি জানিয়েছেন রাজনীতির সঙ্গে আর যুক্ত থাকতে চান না তিনি। এবার শুধুই নিজের অভিনয়কে নিয়েই বাঁচতে চান। পরিবারকে সময় দেওয়াটাই এখন তাঁর কাছে প্রধান গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: রঞ্জিত মল্লিকের ভূমিকায় ধরা দেবেন রোহন, কোন ছবিতে?

কাঞ্চনকে খুব শীঘ্রই দেখতে পাওয়া যাবে দেবের আগামী ছবি ‘দেশু ৭’-এ। কিন্তু এই সবকিছুর মধ্যেই এবার কাঞ্চন জানালেন তিনি আবার ফিরতে চলেছেন ছোট পর্দায়। স্টার জলসার ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে একদম নতুন অবতারে ধরা দিতে চলেছেন তিনি। চরিত্রটি নেতিবাচক হলেও কাঞ্চন সেটি পরিবেশন করবেন একেবারে কমেডির মোড়কে।

বহুদিন পর কেন ছোটপর্দায় ফিরলেন কাঞ্চন?

কাঞ্চনের কথায়, শুভাশিস মুখোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা যদি ধারাবাহিককে অভিনয় করতে পারেন তাহলে তিনি কেন পারেন না। ধারাবাহিক নিয়ে কোনও একঘেয়েমি তৈরি হয়নি তাঁর মনে, তাই অবলীলায় তিনি ধারাবাহিকে অভিনয় করতেই পারেন।

প্রসঙ্গত, এই সিরিয়ালে শ্রীতমা ভট্টাচার্যের বিপরীতে অভিনয় করবেন তিনি। যেহেতু গোটা ধারাবাহিকটি একটি কমেডি ধারাবাহিক তাই এই ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও সেটি সম্পূর্ণ নেতিবাচক হবে না। তাই আবার ছোট পর্দাকে ভালোবেসে ছোট পর্দাতেই ফিরতে চলেছেন কাঞ্চন। দর্শকরাও কাঞ্চনকে সেই পুরনো অবতারে আবার দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

উল্লেখ্য, কাঞ্চনের পাশাপাশি শ্রীময়ী চট্টরাজও এই মুহূর্তে অভিনয় করছেন ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকে। যদিও মাঝে অনেকটা সময় শ্রীময়ীকে ধারাবাহিকে দেখতে পাওয়া যাচ্ছিল না। তবে তিনি আবার ফিরে এসেছেন নিজের চরিত্রে। যদিও ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকটি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, এমন গুঞ্জন রয়েছে নেট পাড়ায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks