টলিউড ইন্ডাস্ট্রিতে যারা এখনও পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেননি তাদের মধ্যে অন্যতম হলেন কৌশানি মুখোপাধ্যায়। যদিও ইতিমধ্যেই মিমির বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কিন্তু কৌশানি নিজের বিয়ে নিয়ে একটি বর্ণ খরচ করছেন না। তবে এবার বিয়ে নিয়ে সরাসরি প্রশ্ন করায় খোলামেলা জবাব দিলেন অভিনেত্রী।

খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। এই ছবির সাক্ষাৎকার দিতে গিয়ে উঠে আসে বিয়ের প্রসঙ্গ। অনেকে বলছেন এই বছরের শেষেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন কৌশানি, এটা কি সত্যি জিজ্ঞাসা করায় নিজের বিয়ে নিয়ে তিনি কী প্ল্যানিং করছেন জানিয়ে দিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: '৯৫ সাল থেকে যে স্বপ্ন দেখছিলাম সেটা পূর্ণ হয়েছে', কোন স্বপ্ন পূরণ হল অম্বরীশের?
কৌশানি বলেন, ‘প্রত্যেকটা সম্পর্কের পরিণতি হলো বিয়ে। কিন্তু আমি এখন যেমন আছি খুব ভালো আছি। আমাদের মধ্যে এমন কিছু নেই যে এক্ষুনি আমাদের বিয়ে করতে হবে। আমরা দুজনেই ভীষণ ভালো আছি। শুধু বায়োলজিকাল ক্লক ওয়াইজ আমি বিয়ে করতে চাই না। যখন আমার মনে হবে আমি ঠিক বিয়ে করবো।’
অভিনেত্রী আরও জানান, বিয়ে নিয়ে মাঝেমধ্যেই তাঁর বাবা মেয়ের সঙ্গে আলোচনা করতে চান কিন্তু মেয়ের থেকে বকা আবার চুপ করে যান। খুব স্বাভাবিকভাবেই অন্য আর পাঁচটা মেয়ের বাবার মতো মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন কৌশানির বাবাও। তবে মেয়ের ইচ্ছের বিপরীতে কিছু করতে রাজি নন তিনিও।
{{/usCountry}}অভিনেত্রী আরও জানান, বিয়ে নিয়ে মাঝেমধ্যেই তাঁর বাবা মেয়ের সঙ্গে আলোচনা করতে চান কিন্তু মেয়ের থেকে বকা আবার চুপ করে যান। খুব স্বাভাবিকভাবেই অন্য আর পাঁচটা মেয়ের বাবার মতো মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন কৌশানির বাবাও। তবে মেয়ের ইচ্ছের বিপরীতে কিছু করতে রাজি নন তিনিও।
{{/usCountry}}আরও পড়ুন: 'ভিকটিম কার্ড প্লে হচ্ছিল না বলেই', মনামী- জীতুর ঘোড়া বিতর্কে মুখ খুললেন নবনীতা
প্রসঙ্গত, বেশ কিছু বছর ধরে বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন কৌশানি মুখোপাধ্যায়। একে অপরের জন্মদিন পালন করা হোক অথবা বিশেষ দিন উদযাপন, দুজনের মধ্যে যে সম্পর্ক ভীষণ ভালো তা বোঝা যায় ভিডিও বা ছবি দেখে। কিন্তু এখনই বিয়ের পিঁড়িতে বসতে নারাজ অভিনেত্রী।