...
...
Next Story

শেষ থেকে শুরু! পাশাপাশি কৌশিক-উজানের ছবির পোস্টার, ছেলের সাফল্যে গর্বিত বাবা

বাবার সাফল্য যতই বড় হোক না কেন, তিনি সবসময় ছেলের সাফল্যেই নিজের সাফল্য খুঁজে পান। সম্প্রতি তেমনই কিছু ঘটেছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের একমাত্র ছেলে উজানের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি মুক্তি পাবে আগামী ২৪ জুলাই।

Published on: Jul 15, 2026, 21:01:12 IST
Advertisement

বাবার সাফল্য যতই বড় হোক না কেন, তিনি সবসময় ছেলের সাফল্যেই নিজের সাফল্য খুঁজে পান। সম্প্রতি তেমনই কিছু ঘটেছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের একমাত্র ছেলে উজানের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি মুক্তি পাবে আগামী ২৪ জুলাই।

ছেলের সাফল্যে গর্বিত বাবা
ছেলের সাফল্যে গর্বিত বাবা

এদিকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সর্বশেষ ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’ এই মুহূর্তে রমরমিয়ে চলছে বক্স অফিসে। একদিকে গত ১০ জুলাই মুক্তি পেয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’ অন্যদিকে আগামী ২৪ জুলাই মুক্তি পেতে চলেছে ‘কাতুকুতু বুড়ো’। দুটি তারিখের মধ্যে সময়ের ব্যবধান যেহেতু ভীষণ কম তাই ইতিমধ্যেই আসন্ন ছবি কাতুকুতু বুড়োর পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত সিনেমা হলের সামনে।

আরও পড়ুন: শুধু পোশাক নয়, এই মুদ্রাদোষের জন্যেও বারবার ট্রোল হতে হয়েছে ঋতুপর্ণাকে

আর এখানেই একজন বাবার সাফল্য। ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির পাশে উজানের কাতুকুতু বুড়োর ছবির পোস্টার দেখে আনন্দে আপ্লুত কৌশিক। পাশাপাশি রাখা দুটি সিনেমার পোস্টারের ছবি পোস্ট করে তিনি লেখেন, সময় ঘড়ির কাঁটা! কে থামাবে তার হাঁটা? প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়।

আরও পড়ুন: চেনা মুখ নয়, ‘বাঘিনী’ হবেন এক নতুন মুখ, কীভাবে খোঁজ মিলল তাঁর?

আজও অর্ধাঙ্গিনী প্রসঙ্গে

গত ১০ জুলাই মুক্তি পেয়েছে আজও অর্ধাঙ্গিনী। প্রায় ৩ বছর পর আবার শুভ্রা, মেঘনা এবং সুমনকে দেখে আবেগপ্রবণ দর্শকরা। একটি লিফটের মধ্যে যে গল্প শেষ হয়েছিল সেখান থেকে শুরু এই দ্বিতীয় পর্বের সিনেমার গল্প।

কাতুকুতু বুড়ো প্রসঙ্গে

এই প্রথম এটি পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছেন উজান গঙ্গোপাধ্যায়। তিনি নিজে অভিনয়ও করেছেন এই ছবিতে। উজানের বিপরীতে অভিনয় করেছেন রাপূর্ণা ভট্টাচার্য। অভিনয় করবেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায়। সব থেকে বড় কথা এই ছবিতে আবার অভিনয় করতে দেখা যাবে রাহুল বন্দ্যোপাধ্যায়কে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks