২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘বিসর্জন’, যেখানে অভিনয় করেছিলেন জয়া আহসান এবং আবির চট্টোপাধ্যায়। পরিচালনা করার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় নিজেও। বাংলাদেশের বর্ডারে টাকি শহরে হয়েছিল এই ছবির শুটিং। ৯ বছর পর আবার সেই টাকি শহরে গিয়ে দাঁড়ালেন কৌশিক, করলেন তারপর ছবির শুটিং।

‘বিসর্জন’ থেকে ‘তারপর’, মাঝে কেটে গিয়েছে নয়টি বছর। কিন্তু পাল্টে যায়নি টাকি শহর। পাল্টে যায়নি সেই চেনা পরিচিত রাস্তা, বাড়ি। আর একটা জিনিস পাল্টায়নি সেটা হল সেখানকার মানুষ। ‘বিসর্জন’ ছবির শুটিং করার সময় এক ঝাঁক শিশু পরিচালক দলের সঙ্গী হয়ে উঠেছিল, তাদের নাম চঞ্চল, জিৎ, বাপন, সুমন ও ছোটু।
আরও পড়ুন: অন্যায়ের প্রতিবাদে মিমির ‘তাণ্ডব’, কাদের বিরুদ্ধে হবে এই লড়াই?
২০২৬ সালে যখন টাকি গেলেন কৌশিক, তখন খবর পেয়ে তারা আবার আসে দেখা করতে। প্রকৃতির নিয়মে সেই ছোট্ট ছোট্ট শিশুগুলি আজ যুবক। মুখ আগের মতই নিষ্পাপ থাকলেও বয়স বেড়েছে অনেকটাই। চোখের সামনে কোনও ছোট শিশুকে বড় হতে দেখলে তখনই মনে পড়ে যে উল্টোদিকের মানুষের বয়স বাড়ছে, এমনটাই অভিজ্ঞতা হয়েছে কৌশিকের।
কৌশিক লেখেন, ‘সময় ঘড়ির মতো ওরা জানিয়ে দিল যে সময় নষ্ট করার সময় আর নেই। একদিন আমরা সবাই বড় হতে চেয়েছিলাম, আজ তাহলে সেই স্টেশনে পৌঁছে ভয় করে কেন? দুঃখ লাগে কেন? কেন ইছামতিতে জোয়ার ভাঁটা দেখে মন কেমন করে এখন?’ কৌশিকের পোস্ট করা ছবিতে ওই পাঁচ শিশুর সঙ্গে রয়েছেন অমিত কুমার দাস, যিনি পরিচালকের দীর্ঘ সময়ের কাজের সঙ্গী।
{{/usCountry}}কৌশিক লেখেন, ‘সময় ঘড়ির মতো ওরা জানিয়ে দিল যে সময় নষ্ট করার সময় আর নেই। একদিন আমরা সবাই বড় হতে চেয়েছিলাম, আজ তাহলে সেই স্টেশনে পৌঁছে ভয় করে কেন? দুঃখ লাগে কেন? কেন ইছামতিতে জোয়ার ভাঁটা দেখে মন কেমন করে এখন?’ কৌশিকের পোস্ট করা ছবিতে ওই পাঁচ শিশুর সঙ্গে রয়েছেন অমিত কুমার দাস, যিনি পরিচালকের দীর্ঘ সময়ের কাজের সঙ্গী।
{{/usCountry}}আরও পড়ুন: ‘দাদাগিরি’তে বসলো প্রেমের আসর, দেবের পাগলু ফ্যান শিখে নিল প্রপোজ করার টেকনিক
খুব সম্প্রতি শেষ হয়েছে ‘তারপর’ ছবির শুটিং। ছবিতে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। বিশেষ চরিত্রে অভিনয় করবেন প্রদীপ ভট্টাচার্য। আগামী বছরই মুক্তি পাবে এই ছবিটি।