...
...
Next Story

এবার পরিচালনায় আত্মপ্রকাশ খরাজ মুখোপাধ্যায়ের, কোন গল্প বলতে চলেছেন তিনি?

নেতিবাচক চরিত্র হোক অথবা কমেডি, খরাজ মুখোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। তিনি এমন একজন অভিনেতা যিনি যেকোনো চরিত্রেই নিজেকে সমানভাবে মেলে ধরতে পারেন। তবে এবার পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেতা।

Published on: Nov 10, 2026, 21:31:10 IST
Advertisement

নেতিবাচক চরিত্র হোক অথবা কমেডি, খরাজ মুখোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। তিনি এমন একজন অভিনেতা যিনি যেকোনো চরিত্রেই নিজেকে সমানভাবে মেলে ধরতে পারেন। তবে এবার পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেতা।

এবার পরিচালনায় আত্মপ্রকাশ খরাজ মুখোপাধ্যায়ের
এবার পরিচালনায় আত্মপ্রকাশ খরাজ মুখোপাধ্যায়ের

ছবির নাম ‘এক যে ছিল চোর’। ফক্সকিন এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হতে চলেছে এই ছবিটি। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আরিয়ান ভৌমিক, রাজু মজুমদার, প্রসূন গাইন, শ্রেয়া ভট্টাচার্য, তপতী মুন্সি, দেবরঞ্জন নাগ, প্রসূন গাইন সহ আরো অনেককে।

আরও পড়ুন: প্রবল জ্বর, শ্বাসকষ্ট, রক্ত পরীক্ষায় ধরা পরলো ডেঙ্গি, কেমন আছেন রণজয়?

ছবির গল্প প্রসঙ্গে

এটা একটা জার্নির গল্প । ছবির মুখ্য চরিত্র সত্য। পেশায় চোর। মা বাবার ভালোবাসা কি সেটা সত্য কোনদিনও বোঝেনি । সত্যর একমাত্র কাছের মানুষ সত্যর নিজের বোন লক্ষ্মী । অবাক ভাবে লক্ষ্মীর পেশাও চুরি । সত্যর গ্রাম ‘সারান্দা’ র সকেলেই জানে যে ওরা ভাই বোন চোর কিন্তু ওই যে কথায় আছে ‘ চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড় ধরা’। তবে চোর হলেও ওদের ভাই বোন কে গ্রামের সকলেই খুব ভালবাসে । লক্ষ্মীর প্রতি ভালোবাসা টা অনেকটাই বেশি সেটা বোঝা যায় গ্রামের ছেলেরা সবাই যখন লক্ষ্মীকে বিয়ে করতে চায় । কিন্তু লক্ষ্মী ভালবাসে চাদুকে । পেশায় টোটো চালক চাদুর অনেক স্বপ্ন লক্ষ্মীকে নিয়ে যদিও সত্য সেটা পছন্দ করে না।

ছবি শুরু হয় যখন ট্রেন থেকে এক ব্যাক্তির হাতে থাকা ব্যাগ ব্লেড দিয়ে কেটে তার ভেতরে থাকা কাপড়ে মোড়ানো কিছু একটা চুরি করে সত্য। কিন্তু তাতে কী আছে? কেনই বা এই চুরি জীবন পাল্টে দিল সত্যর? লক্ষ্মীর সাথে কি চাঁদুর বিয়ে হবে ? নাকি আবার শেষ থেকে নতুন কিছু শুরু হবে ? এই উত্তর পাওয়া যাবে এই সিনেমায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks