...
...
Next Story

সাইবার ক্রাইমের শিকার কীর্তি, খোয়ালেন ২.৪৪ লক্ষ টাকা, অভিযোগ দায়ের নায়িকার

সাইবার প্রতারণার শিকার হয়েছেন এমন অনেক তারকাই আছেন। এবার সেই তালিকায় যোগ হলো কীর্তি কুলহারির নাম। সম্প্রতি একটি ক্রেডিট কার্ড কেলেঙ্কারির শিকার হয়েছেন তিনি।

Published on: Jul 30, 2026, 16:31:31 IST
Advertisement

সাইবার প্রতারণার শিকার হয়েছেন এমন অনেক তারকাই আছেন। এবার সেই তালিকায় যোগ হল কীর্তি কুলহারির নাম। সম্প্রতি একটি ক্রেডিট কার্ড কেলেঙ্কারির শিকার হয়েছেন তিনি। অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, সাইবার অপরাধীরা তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করে বিদেশে ২.৪৪ লক্ষ টাকার লেনদেন করেছে। ইতিমধ্যেই অভিনেত্রী মুম্বইয়ের আম্বলি থানায় অজ্ঞাত ওই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

সাইবার ক্রাইমের শিকার কীর্তি, খোয়ালেন ২.৪৪ লক্ষ টাকা
সাইবার ক্রাইমের শিকার কীর্তি, খোয়ালেন ২.৪৪ লক্ষ টাকা

কী ঘটেছে?

পুলিশ জানিয়েছে, ২৪ জুলাই রাত্রে ঘটনাটি ঘটে। ঐদিন অভিনেত্রী আন্ধেরি পশ্চিমের একটি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়েছিলেন। সিনেমা হলে যাওয়ার পথে তিনি হঠাৎ করেই ব্যাংক থেকে একটি এসএমএস পান যেখানে লেখা ছিল বৈদেশিক মুদ্রা লেনদেন হয়েছে তাঁর ক্রেডিট কার্ড দিয়ে।

আরও পড়ুন: এবার ওয়েব সিরিজের পর্দায় জীতু কমল, বিপরীতে থাকবেন কে?

ওই মেসেজে আরও লেখা ছিল, ক্রেডিট কার্ডের মাধ্যমে এরোমেক্সিকো এয়ারলাইন্সকে ২,৫২৫ মার্কিন ডলার পাঠানো হয়েছে। এই মেসেজ দেখে খুব স্বাভাবিক ভাবেই অভিনেত্রী অবাক হয়ে যান এবং ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে বিষয়টি জানান। সমস্ত তথ্য এবং অ্যাকাউন্ট নম্বর যাচাই করে জানা যায়, অভিনেত্রীর ক্রেডিট কার্ড ব্যবহার করে চারটি আলাদা আলাদা লেনদেন করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ২.৪৩ লক্ষ টাকার বেশি লেনদেন হয়েছে। এই ধরনের লেনদেন যাতে আর না হয় তাই অবিলম্বে ব্যাংকের তরফ থেকে ক্রেডিট কার্ড বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন: এ যেন বাংলার ‘গাঙ্গুবাই’, সাদা শাড়ি, চোখে কাজল, শ্রুতির নতুন লুক দেখে মুগ্ধ সকলে

কীর্তির কাজ প্রসঙ্গে

খুব সম্প্রতি প্রযোজক হিসেবে তিনি নিজের প্রথম সিনেমার শুটিং শেষ করেছেন। প্রযোজক ছাড়া তিনি নিজে একজন অভিনেত্রী। বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমায় তিনি ইতিমধ্যেই কাজ করেছেন যার মধ্যে রয়েছে উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক, মিশন মঙ্গল (২০১৯), ফোর মোর শটস প্লিজ!, ক্রিমিনাল জাস্টিস এবং হিউম্যান।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks