আগামী বড়দিনে মুক্তি পেতে চলেছে কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’। ‘স্বার্থপর’ ছবির অসাধারণ সাফল্যের পর আবার নিজেকে নতুন ভাবে সকলের সামনে মেলে ধরতে ব্যস্ত কোয়েল। তবে ছবির প্রচারে তিনি যত না মন দেন তার থেকে বেশি তিনি ফোকাস করতে ভালোবাসেন ছবির কাজে।

সম্প্রতি সংবাদ প্রতিদিনের সঙ্গে একটি সাক্ষাৎকারে কোয়েলকে যখন জিজ্ঞাসা করা হয়, একদিকে অন্য তারকারা যখন বিভিন্নভাবে ছবির প্রচার করছেন তখন কোয়েল মল্লিক কী এখনও পুরনো স্টাইলে প্রচার করতেই বেশি বিশ্বাসী?
আরও পড়ুন: আচমকা অসুস্থ স্মৃতির বাবা! বাড়িতে এল অ্যাম্বুলেন্স, পিছিয়ে যাবে বিয়ে?
কোয়েল বলেন, ‘আমি সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, এখন যেভাবে ডিজিটাল অথবা মিডিয়ার মাধ্যমে প্রচার চালানো হয় তাতে আমি তেমনভাবে এগিয়ে নেই। আমি এখনও মাউথ পাবলিসিটিতে বেশি বিশ্বাস করি। লোকের মুখে যে প্রচার ছড়িয়ে পড়ে তাতে বেশি বিশ্বাস আছে আমার।’
কোয়েল আরও বলেন, ‘আমি একেবারেই বলছি না যিনি বা যারা যেভাবে প্রচার করছেন সেটি ভুল। তাদের মনে হতেই পারে যে ওইভাবে প্রচার করাটা ঠিক কিন্তু আমার মনে হয় দিনের শেষে একটা সিনেমা ভালোভাবে সকলের সামনে প্রেসেন্ট করাটাই মূল কথা। আমি যদি একটা ভালো ছবি বানাতে পারি বা মানুষকে উপহার দিতে পারি তাহলে সকলে এমনিতেই সেটা দেখবে এবং মুখে মুখে প্রচার হয়ে যাবে।’
আরও পড়ুন: ‘হিরোদের সঙ্গে ঝগড়া না হলে মজা কি…’, দিতিপ্রিয়াকে কী কটাক্ষ করলেন মানালি?
{{/usCountry}}আরও পড়ুন: ‘হিরোদের সঙ্গে ঝগড়া না হলে মজা কি…’, দিতিপ্রিয়াকে কী কটাক্ষ করলেন মানালি?
{{/usCountry}}সবশেষে কোয়েল বলেন, ‘একটা ছবি মানেই আর্টিস্টদের কাছে একটি সন্তান। খুব স্বাভাবিক ভাবেই আমার মনে হবে যাতে আমার ছবি সকলে এসে দেখুক। কিন্তু তার মানে এই নয়, আমি ছবির প্রচারে বেশি গুরুত্ব দেব। আমার কাছে ছবিতে কাজ করাটা প্রধান গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটাই সবার আগে থাকা উচিত।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে মিতিন মাসির ছবির অফিসিয়াল টিজার। টিজারে কোয়েল মল্লিককে একেবারে অ্যাকশন মোডে দেখতে পাওয়া গিয়েছে। ‘স্বার্থপর’ ছবিতে যেখানে একজন শান্ত সৃষ্ট গৃহবধুর চরিত্রে তিনি অভিনয় করেছেন সেখানে এবার তিনি অভিনয় করবেন গোয়েন্দা চরিত্রে।
প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথম মুক্তি পায় কোয়েলের ‘মিতিন মাসি’। ২০২৩ সালে এই রহস্যময় গোয়েন্দা, গল্পের দ্বিতীয় ভাগ মুক্তি পাই যার নাম ছিল ‘জঙ্গলে মিতিন মাসি’। দুটি ছবিই সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে তৈরি করা হয়েছিল। এবার পালা তৃতীয় পর্বের।