...
...
Next Story

পরিচালকের ভুলে সিনেমায় থেকে যায় ‘কোয়েল’ নামটি, জানেন অভিনেত্রীর আসল নাম কী?

রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক, গোটা ইন্ডাস্ট্রি এই নামেই চেনেন তাঁকে। এই নামেই তিনি পেয়েছেন জনপ্রিয়তা। কিন্তু জানলে হয়তো অবাক হয়ে যাবেন, কোয়েল নামটি কিন্তু অভিনেত্রীর আসল নাম নয়। তাহলে?

Published on: Jan 3, 2026, 15:46:33 IST
Advertisement

রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক, গোটা ইন্ডাস্ট্রি এই নামেই চেনেন তাঁকে। এই নামেই তিনি পেয়েছেন জনপ্রিয়তা। কিন্তু জানলে হয়তো অবাক হয়ে যাবেন, কোয়েল নামটি কিন্তু অভিনেত্রীর আসল নাম নয়। তাহলে?

পরিচালকের ভুলে সিনেমায় থেকে যায় ‘কোয়েল’ নামটি
পরিচালকের ভুলে সিনেমায় থেকে যায় ‘কোয়েল’ নামটি

বলিউড বা টলিউডের এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা ইন্ডাস্ট্রিতে আসার আগে নিজের নাম পাল্টেছেন। তেমনটাই কি ঘটেছে কোয়েলের ক্ষেত্রেও? বিশেষ কোনও কারণ নিজের নাম পাল্টেছেন তিনি? না, কোয়েলের আসল নাম গোপনে থাকার পেছনে রয়েছেন এক পরিচালক।

আরও পড়ুন: 'ছাঁকনি দিয়ে সবাইকে বাদ... ', বছরের শেষে মেয়েকে নিয়ে কোন প্রতিজ্ঞা শ্রীময়ীর?

সম্প্রতি বর্তমান ডিজিটালকে দেওয়া একটি সাক্ষাৎকারে কোয়েল বলেন, ‘আমার প্রথম সিনেমা নাটের গুরু, যার পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। হরকাকু আমার আসল নাম জানতেন না। যেহেতু কোয়েল নামটা কোনও ডাক নাম বলে তেমন ভাবে ব্যবহার করা হয় না, তাই হরকাকু ভেবেছিলেন এটাই আমার আসল নাম।’

কোয়েল আরও বলেন, ‘আমাকে না জিজ্ঞাসা করেই তিনি আমার কোয়েল নামটা সিনেমায় দিয়ে দেন। তারপর থেকে এই নামটি থেকে গিয়েছে। আমার আসল নাম কিন্তু রুক্মিণী। আমার নাম রুক্মিণী মল্লিক। এটাই আমার স্কুলের নাম।’

অর্থাৎ হিসেব মতো যদি কোয়েলের আসল নাম সিনেমায় ব্যবহার করা হতো তাহলে এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে দুজন রুক্মিণী অভিনয় করতেন। যদিও এক নামের অনেক শিল্পী আছেন ইন্ডাস্ট্রিতে, তেমনটা হত এক্ষেত্রেও।

প্রসঙ্গত, এই মুহূর্তে কোয়েল অভিনীত ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’ ছবিটি বড় পর্দায় হই হই করে চলছে। তার আগেই ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে কাম ব্যাক করেছেন অভিনেত্রী। আগামী দিনে খুব সম্ভবত দেবের বিপরীতে ‘খাদান ২’ ছবিতে কাজ করতে দেখা যাবে অভিনেত্রীকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks