টলিপাড়ায় একসময় একের পর এক হিট উপহার দিয়েছেন কোয়েল মল্লিক। যদিও বিয়ে, মাতৃত্বের পর সিনেমার সংখ্যা কমেছে। কিন্তু এখনো কোয়েলের ছবি পর্দায় আসা মানেই উন্মাদনা। আবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন রঞ্জিত-কন্যা। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতে! আর তারই ফাঁকে কোয়েলকে দেখা গেল কালীঘাটে এসে পুজো দিতে। সঙ্গে নিয়ে এসেছিলেন ছোট্ট কাব্যাকে। সঙ্গে দেখা গেল রঞ্জিত মল্লিককেও।

ডার্ক মভ রঙের কুর্তা, সঙ্গে হলুদ ওড়না। বিনা মেকআপেই কালীঘাটে অভিনেত্রী। পুজো দিয়ে বেরিয়ে যখন গাড়িতে উঠছেন, তখন ধরা পড়লেন পাপারাৎজিদের ক্যামেরায়। জানালেন, মেয়ে গাড়িতে। প্রথমবার কালীমায়ের পুজো দিল ছোট্ট কাব্যা। মা-মেয়ে দুজনের কপালেই সিঁদুরের টিপ। ক্যামেরা দেখেই এক গাল হেসেও দিল খুদে। নেটপাড়ার মন জয় করে নিয়েছে ভিডিয়োটি।
আরও পড়ুন: বয়স কম, জানতে হবে নাচ! মিমি বা ইশা নন, খবর বায়োপিকে এই নায়িকাই হবেন সৌরভ-পত্নী
একজন লিখেছেন, ‘ও মা কী মিষ্টি করে হাসল’! আরেকজন লিখেছেন, ‘দারুণ মানিয়েছে কিন্তু কপালের টিপটা’! তবে কমেন্ট বক্সে কেউ কেউ খেদ প্রকাশ করেছেন, কোয়েল মল্লিকের রাজনীতিতে পা রাখা নিয়ে!
বর্তমান সময়ে অবশ্য টলিউডের সিংহভাগ তারকাই শাসক দলের সঙ্গে যুক্ত। যারা সরাসরি রাজনীতিতে নাম লেখাননি, তাঁদেরও একাধিক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চভাগ করতে দেখা গিয়েছে। তা সে স্বস্তিকা হন, অঙ্কুশ বা শুভশ্রী। একাধিকবার ‘চটি চাটা’-র মতো কটাক্ষের মুখেও পড়তে হয়েছে। খুব স্বাভাবিকভাবে কোয়েলও বাদ যাননি।
আরও পড়ুন: শ্বেতাকে ‘বুড়ি’ কটাক্ষ পল্লবী-অনুরাগীর! ‘আপনি যার ভক্ত তারও বয়স…’, পালটা রুবেল
{{/usCountry}}আরও পড়ুন: শ্বেতাকে ‘বুড়ি’ কটাক্ষ পল্লবী-অনুরাগীর! ‘আপনি যার ভক্ত তারও বয়স…’, পালটা রুবেল
{{/usCountry}}নির্বাচনের ময়দানে অবতীর্ণ না হয়ে সোজা রাজ্যসভার সাংসদ হতে চলেছেন কোয়েল। তৃণমূল কংগ্রেসের নমিনেশন তালিকায় তাঁর নাম দেখার পর থেকেই কটাক্ষ শুরু। যদিও রঞ্জিত মল্লিক তৃণমূলের খুব কাছের লোক হিসেবেই পরিচিত। একসময় এই শহরের শেরিফও ছিলেন। আপাতত ‘চটি চাটা’ কটাক্ষ, বা রাজনীতিতো যোগ দেওয়া নিয়ে যে বিতর্ক, তাতে মুখ খোলেননি তিনি বা তাঁর টিম।
কাজের সূত্রে, কোয়েলকে শেষ দেখা গিয়েছে মিতিন মাসির তৃতীয় কিস্তিতে। যা ২০২৫ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে মাঝারি সাফল্য পেলেও, কোয়েলের অভিনয় বিশেষ প্রশংসা পায়। কোয়েলের খাদান ২-তে থাকার খবর রয়েছে। আপাতত নতুন আর কোনো কাজের ঘোষণা আসেনি।