Kone Dekha Alo: বনলতার ষড়যন্ত্র ফাঁস করল অনুভব, তবে কি লাজুর পক্ষেই রায় দেবে আদালত?
Kone Dekha Alo: ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছিল, সেখানে দেখতে পাওয়া গিয়েছিল লাজুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বনলতা। অনুভব কিনা কি লাজুক মেরে ফেলার চেষ্টা করেছে এই কথা সকলের মনে ঢুকিয়ে দেয় বনলতা, সকলকে বনলতার বিপক্ষে করে দেয় সে।
Kone Dekha Alo: ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছিল, সেখানে দেখতে পাওয়া গিয়েছিল লাজুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বনলতা। অনুভব কিনা কি লাজুক মেরে ফেলার চেষ্টা করেছে এই কথা সকলের মনে ঢুকিয়ে দেয় বনলতা, সকলকে বনলতার বিপক্ষে করে দেয় সে। সব থেকে আশ্চর্যের ব্যাপার অনুভবও বনলতার কথা শুনে লাজুর বিপক্ষে কথা বলে।
বনলতার ষড়যন্ত্র ফাঁস করল অনুভব
যদিও একমাত্র অনুভবের ঠাকুমা লাজুর পক্ষে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, সবাই বিপক্ষে গেলেও তিনি লাজুকে বিশ্বাস করেন। কিন্তু তা বলে অনুভব লাজুকে অবিশ্বাস করবে? একথাও তো মন থেকে মেনে নেওয়া যায় না! না, অনুভব মোটেই লাজুকে অবিশ্বাস করেনি আর তার প্রমাণ পাওয়া গেল কোর্টে।
‘কনে দেখা আলো’ ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পাওয়া যাবে কোর্টে অনুভবকে লাজুর পক্ষে কথা বলতে। সে আদালতে দাঁড়িয়ে স্বীকার করে, লাজু কোন অন্যায় করেনি। এই সবকিছুর পেছনে রয়েছে বনলতা। অনুভবের মুখে এই কথা শুনে বনলতা নিজেকে আটকে রাখতে পারেনা। সে চিৎকার করে ওঠে।
‘কনে দেখা আলো’ ধারাবাহিকের এই নতুন প্রোমো দেখে বেশ খুশি সকলে। তবে দর্শকদের মধ্যে অনেকেই চান আগামী দিনে বনলতা যাতে উপযুক্ত শাস্তি পায়। বনলতাকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে আগামী দিনে এমন অপরাধ সে বারবার করবে। বনলতার এই ষড়যন্ত্রের কারণে অনেকেই আছেন মাঝখানে ধারাবাহিকটি দেখা বন্ধ করে দিয়েছেন তাই সকলের অনুরোধ বনলতা যাতে শাস্তি পায়, তাহলে সকলে আবার এই ধারাবাহিকটি প্রতি আগ্রহ প্রকাশ করবেন।
তবে ধারাবাহিকে বেশ কিছুদিন ধরে অনুপস্থিত সুদেব। এই চরিত্রটিকে আপাতত ধারাবাহিক থেকে সরিয়ে রাখা হয়েছে। যদিও মনে করা হচ্ছে আগামী দিনে গল্প আবার অন্যদিকে মোড় নিলে, সুদেবকে ফিরিয়ে আনা হবে। তবে একদিকে যেমন দর্শকদের কিছু অংশ চান লাজু আর অনুভাবের মধ্যে ভালোবাসা তৈরি হোক, তেমন অন্যদিকে অনেকেই চান যাতে অনুভব আর লাজু পরকীয়া না করুক। তাহলে একটা মিষ্টি সম্পর্ক খারাপ হয়ে যাবে।
Home/Entertainment/Kone Dekha Alo: বনলতার ষড়যন্ত্র ফাঁস করল অনুভব, তবে কি লাজুর পক্ষেই রায় দেবে আদালত?