যতদিন যাচ্ছে ততই যেন আরও জনপ্রিয় হয়ে উঠছে কনে দেখা আলো। শুধুমাত্র অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় নয়, ধারাবাহিকের গল্প ভীষণ পছন্দের হয়ে উঠেছে সকলের। তবে এই মুহূর্তে ধারাবাহিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাতে করে বনলতার প্রতি দর্শকদের সহানুভূতি জেগে উঠতে পারে।

এতদিন অনুভবের জীবন থেকে লাজুকে তাড়ানোর জন্য উঠেপড়ে লেগেছিল বনলতা। কিন্তু এবার যখন নিজেই নিজের জালে সে ফেঁসে গিয়েছে, তখন আর পালানোর পথ বাকি রইল না। ধারাবাহিকের নতুন প্রমো দেখে স্পষ্ট হয়ে যায়, বনলতার প্রাক্তনের কথা জেনে গিয়েছে অনুভবের গোটা পরিবার।
আরও পড়ুন: ‘অভিমান’-এর সেটে কাটা হল দুটি জন্মদিনের কেক, একটি যিশুর, অন্যটি?
চাপের মুখে পড়ে বনলতা স্বীকার করে সে তার প্রাক্তনের সঙ্গে সম্পর্ক রেখেছিল। কিন্তু সে এও বলে, এখন আর সে তার প্রাক্তনকে ভালোবাসে না বরং সে শুধুমাত্র ভালোবাসে অনুভবকে। কিন্তু বনলতা কান্নাকাটি করলেও কেউ সেই কান্নাকে পাত্তা দেয় না।
গোটা পরিবার অস্বীকার করে বনলতাকে। কিন্তু এসবের মধ্যে একজন রয়েছে যে সব কিছুর জন্য নিজেকে দায়ী করে। সে হলো লাজু। তার মনে হয়, এই সবকিছু জন্য হয়তো কোথাও না কোথাও সে নিজেই দায়ী। তাই বনলতার এই অপমানের দৃশ্য সে সহ্য করতে পারে না।
আরও পড়ুন: এক দিনেই বন্ধ টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী রেজিস্ট্রেশনের কাজ, 'আমি ক্ষমাপ্রার্থী...', বললেন দেব
অনুভবের কাছে নিজের ভালোবাসার কথা স্বীকার করার পর অনুভব কি বনলতা তাকে ক্ষমা করে দেবে? সমস্ত অশান্তির জন্য নিজেকে দায়ী করে লাজু কি বাড়ি থেকে বেরিয়ে যাবে? অনুভব বনলতা লাজুর মধ্যে কাকে বেছে নেবে নিজের জীবনে? পরিবারের সকলের সিদ্ধান্তই বা কি হবে?
এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী বুধ এবং বৃহস্পতিবার অর্থাৎ ১৮ এবং ১৯ মার্চ। জি বাংলায় ৯:৩০ মিনিটে চোখ রাখলেই আপনি দেখতে পাবেন ‘কনে দেখা আলো’ ধারাবাহিকটি, যার আগামী পর্বে থাকবে টানটান উত্তেজনা।