Kone Dekha Alo: ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে যেভাবে গল্প এগোচ্ছে, তাতে বোঝা যাচ্ছে ধীরে ধীরে লাজু অনুভাবের প্রতি আকৃষ্ট হচ্ছে। কিন্তু নিজের স্বামীকে সে কিছুতেই অস্বীকার করতে পারে না। সব মিলিয়ে একটা অদ্ভুত দোলাচলে আটকে গিয়েছে সে। এর মধ্যেই প্রকাশ্যে এলো ধারাবাহিকের নতুন তুফানি প্রমো।

প্রমো প্রসঙ্গে
ধারাবাহিকের যে নতুন প্রোমোটি মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, রাস্তায় অসুস্থ হয়ে পড়ে অনুভব। অনুভবকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে লাজু। সে বাড়ির সকলকে বলে, রাস্তায় সেই অনুভবকে অসুস্থ দেখে বাড়িতে নিয়ে এসেছে। খুব তাড়াতাড়ি ডাক্তার দেখানো প্রয়োজন। বাড়ির সকলে এই কথায় রাজি হয়ে গেলেও বনলতা কিছুতেই রাজি হয় না।
আরও পড়ুন: 'সময় বদলায়, সত্যি বদলায় না...', অনির্বাণকে পাশে নিয়ে কাকে খোঁচা দিলেন দেব?
লাজুকে সন্দেহ করতে থাকে সে। অনুভবের সঙ্গে লাজুর পরকীয়ার কথা উল্লেখ করেছে বলে, কেন অনুভবের সঙ্গে লাজুক দেখা করছে? কি সম্পর্ক রয়েছে দুজনের মধ্যে? কেন বারবার অনুভবের পাশে লাজুকেই দেখতে পাওয়া যাচ্ছে? বনলতার প্রশ্নে সম্মুখীন হয়ে লাজু সেখান থেকে চলে যেতে চায়, তখন লাজুর পথ আটকে দাঁড়ায় বনলতা।
বনলতা লাজুক বলে, লাজু কেন মুখ লুকিয়ে চলে যাচ্ছে তাহলে কি সে কোনও ষড়যন্ত্র করছে? বনলতা এই কথায় রুখে দাঁড়ায় অনুভব। তবে এবারে মুখ খোলে লাজুও। সে বনলতাকে বলে, অন্যের দিকে নজর না দিয়ে নিজের সংসারের দিকে নজর দিলে হয়তো সংসারটা বেঁচে যেতে পারে।
{{/usCountry}}বনলতা লাজুক বলে, লাজু কেন মুখ লুকিয়ে চলে যাচ্ছে তাহলে কি সে কোনও ষড়যন্ত্র করছে? বনলতা এই কথায় রুখে দাঁড়ায় অনুভব। তবে এবারে মুখ খোলে লাজুও। সে বনলতাকে বলে, অন্যের দিকে নজর না দিয়ে নিজের সংসারের দিকে নজর দিলে হয়তো সংসারটা বেঁচে যেতে পারে।
{{/usCountry}}আরও পড়ুন: 'সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই হয়েছে...', স্বরূপ প্রসঙ্গে বিস্ফোরক ঋত্বিক
‘কনে দেখা আলো’ ধারাবাহিকের এই টানটান ২ দিনের পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলায় আগামী ১১ এবং ১২ জুন। ধারাবাহিকের এই নতুন প্রমো দেখে কিছু কিছু মানুষ যেমন খুব উত্তেজিত হয়ে পড়েছেন তেমন কিছু কিছু নেট পাড়ার বাসিন্দারা কমেন্ট করে লিখেছেন, আগামী দিনে যেন কোনও পরকীয়া দেখানো না হয় এই ধারাবাহিকে। তাহলে ধারাবাহিকের প্রতি আকর্ষনটাই নষ্ট হয়ে যাবে।