...
...
Next Story

Koneenica Banerjee: 'পছন্দ বদলালেই সব বদলাবে...', ‘রান্নাঘর’ ছেড়ে কতটা মন খারাপ কনিনীকার?

Koneenica Banerjee: একটা সময় জি বাংলার ‘রান্নাঘর’ মানেই ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টায় তাই সুদীপাকে সরিয়ে আনা হয়েছিল কনিনীকা বন্দ্যোপাধ্যায়কে।

Published on: Jun 19, 2026, 21:30:00 IST
Advertisement

Koneenica Banerjee: একটা সময় জি বাংলার ‘রান্নাঘর’ মানেই ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টায় তাই সুদীপাকে সরিয়ে আনা হয়েছিল কনিনীকা বন্দ্যোপাধ্যায়কে। ধীরে ধীরে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছিলেন এই নতুন সঞ্চালিকাকে দেখে। কিন্তু ৫০০ পর্ব অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আচমকাই আবার সঞ্চালক পাল্টানোর সিদ্ধান্ত নিল জি। এবার কনীনিকার পরিবর্তে সঞ্চালনার দায়িত্বে বিশ্বনাথ বসু।

‘রান্নাঘর’ ছেড়ে কতটা মন খারাপ কনিনীকার?
‘রান্নাঘর’ ছেড়ে কতটা মন খারাপ কনিনীকার?

সঞ্চালিকা আসন ছেড়ে মন খারাপ অভিনেত্রীর

সম্প্রতি ‘প্রত্যাবর্তন’ ছবির ৫০ দিনের সফলতার উদযাপনে এসেছিলেন কনিনীকা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে রান্নাঘর প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি যদি বলি এই অনুষ্ঠানটি ছেড়ে দিয়ে আমার মন খারাপ হয়নি তাহলে আমি মিথ্যে কথা বলব। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। ওখানেই যাদের সঙ্গে কাজ করছিলাম তাদের সবাইকে ভালোবেসে ফেলেছিলাম। যাদের সঙ্গে রান্না করেছি তাদেরকেও ভীষণ ভালবাসতাম। তাই মন খারাপ হচ্ছে না এই কথাটা বলার একেবারে ভুল।’

আরও পড়ুন: ওটিটি কাঁপাতে আসছেন মৈনাক, প্রেমের গল্পে কার বিপরীতে বাঁধবেন জুটি?

রান্নাঘর অনুষ্ঠানের সফলতা কামনা করে অভিনেত্রী বলেন, ‘এখন টিআরপি সব। এই ব্যাপারটা আমি মেনে নিতে শিখেছি। টিআরপি তলানিতে থাকলে চ্যানেল সিদ্ধান্ত নিতে বাধ্য। তবে বিশ্বনাথ দায়িত্ব নিয়েছে, ও আমার খুব ভালো বন্ধু, আমি খুব খুশি। চ্যানেল ব্যবসা করছে, সেই ব্যবসায় লাভ না থাকলে তাদেরও কিছু করার থাকে না।’

আরও পড়ুন: বাতিল করা হোক পাসপোর্ট, প্রবাহর ফ্লাইট ওড়ানোয় আপত্তি জানালেন দেবলীনা

‘শিক্ষিত ধারাবাহিক, ভালো শো চলে না।দর্শকরা পছন্দ করেন না, গানের ওপারে সিরিয়ালের ক্ষেত্রেও আমি একই জিনিস দেখেছি। তবে ‘এখানে আকাশ নীল’, এই সমস্ত ধারাবাহিক বছরের পর বছর চলত কারণ তখন তেমনভাবে প্রতিযোগিতা ছিল না। এখন প্রচুর প্রতিযোগিতা, তাই দর্শকদের ঠিক করতে হবে তারা কি দেখবেন। আর অন্যদিকে দর্শকদের চাহিদা অনুযায়ী যদি চ্যানেল শো বানান, তাহলে সেখানে কিছু বলার নেই।’ যোগ করেন অভিনেতা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks