...
...
Next Story

'বছরের পর বছর ভান করা সম্ভব নয়…', সাফল্যের শিখরে থেকেও অরিজিতের সাধারণ জীবনযাপন প্রসঙ্গে কৌশিকী

জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। বাংলা হোক বা হিন্দি যে কোনও ভাষাতেই তাঁর গানের জুড়ি মেলা ভার। তবে চলতি বছরের শুরুতে তিনি ঘোষণা করেছেন যে, তিনি প্লেব্যাক থেকে সরে দাঁড়াচ্ছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কৌশিকী চক্রবর্তী।

Published on: Apr 25, 2026, 10:47:27 IST
Advertisement

জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। বাংলা হোক বা হিন্দি যে কোনও ভাষাতেই তাঁর গানের জুড়ি মেলা ভার। তবে চলতি বছরের শুরুতে তিনি ঘোষণা করেছেন যে, তিনি প্লেব্যাক থেকে সরে দাঁড়াচ্ছেন এবং ভবিষ্যতে নতুন কোনও সিনেমায় আর কাজ করবেন না। তাঁর এই ঘোষণা সঙ্গীতজগৎ তথা সঙ্গীতপ্রেমিদের মধ্যে রীতিমতো চাঞ্চল্যে সৃষ্টি করেছিল। অরিজিৎ-ভক্তদের মন ভেঙ্গেছিল। এবার গায়কের জন্মদিনে এই প্রসঙ্গে মুখ খুললেন কৌশিকী চক্রবর্তী। পাশাপাশি গায়কের সহজ-সরল জীবনযাপন প্রসঙ্গেও কথা বলেছেন গায়িকা।

সাফল্যের শিখরে থেকেও অরিজিতের সাধারণ জীবনযাপন প্রসঙ্গে কৌশিকী
সাফল্যের শিখরে থেকেও অরিজিতের সাধারণ জীবনযাপন প্রসঙ্গে কৌশিকী

আরও পড়ুন: টিভির পর্দায় মামী সুনীতার পা ধরে ক্ষমা চাইলেন কৃষ্ণা অভিষেক! অবশেষে মিটল মনমালিন্য?

আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে বলেন, ‘এই ঘোষণার পরে ওঁর সঙ্গে আমার বেশ কয়েক বার কথা হয়েছে। এটা কিন্তু কোনও দুর্ঘটনা নয়। অনেকেই বিষয়টায় দুঃখ পেয়েছেন। দুঃখের খবর হিসাবে নিয়েছেন। কিন্তু বিষয়টা তেমন নয়। আকাশে একটা গণ্ডি ছিল। অরিজিৎ সেই গণ্ডিটা মুছে দিয়েছে। ফলে ওঁর আকাশটা আরও বড় হয়ে গিয়েছে। এখন ওঁর পরিচয়টা ‘প্লেব্যাক গায়ক’ নয়। এখন ও গায়ক। ও তো সেই সঙ্গে গান বাঁধেও। গান নিয়েই থাকে। প্লেব্যাক গাওয়ায় ইতি টানার সিদ্ধান্ত অরিজিতের জীবনে উত্তরণের মতো। এ এক শিল্পীর মুক্তির বার্তা।’

তবে কেবল গায়ক অরিজিৎ নয়, মানুষ অরিজিৎ প্রসঙ্গেও নানা কথা ভাগ করে নেন কৌশিকী। তাঁর কথায়, ‘সফল হতে গেলে ভাল মানুষ আর থাকা যায় না— এমন ধারণা ভাঙাও জরুরি। তাই যাঁরা ওঁর গানের ভক্ত, তাঁরা যেন মানুষ অরিজিৎকে দেখেও কিছু শেখেন। জগতে সাফল্যের শিখরে থেকেও এমন সাধারণ জীবনযাপন বজায় রাখতে সাহস লাগে। সাধারণ মানুষ যে ভাবে জীবন কাটিয়ে আনন্দ পান, অরিজিৎও তেমনই থাকে। ও নিজের মাটির সঙ্গে আঁক়ড়ে থাকতে জানে। ওঁর আত্মবিশ্বাস প্রবল। নিজের প্রতি বিশ্বাস না থাকলে এমন হওয়া সম্ভব নয়। ও সত্যিই নিজের মাটি, নিজের এলাকাকে ভালবাসে। বছরের পর বছর কারও পক্ষে ভান করা সম্ভব নয়।’

প্রসঙ্গত, ২০২৬ সালের শুরুতে সোশ্যাল মিডিয়ায় নতুন বছরের শুরুতে গায়ক জানিয়েছিলেন তিনি আর প্লেব্যাক করবেন না। তিনি লিখেছিলেন, ‘এত বছর ধরে শ্রোতা হিসেবে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, এখন থেকে প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আমি আর কোনও নতুন দায়িত্ব নেব না।’ তবে তাঁর এই ঘোষণার আগে যে যে কাজ হয়েছে সেগুলি মুক্তি পাবে। যেমন ইতিমধ্যেই 'ভূত বাংলা' ছবিতে 'তু হি দিসদা' গানটি মুক্তি পেয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe