নতুন সংসারে গৃহপ্রবেশ কুমকুমের, ঈশানের বাড়ির কেউ কি মেনে নেবে এই সম্পর্ক?

কিছুদিন হল স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কুমকুম’। এই সিরিয়ালের হাত ধরে আবার ছোট পর্দায় ফিরে এসেছেন জনপ্রিয় অভিনেতা আদৃত। বিপরীতে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অনুষ্কা।

Published on: Jul 24, 2026, 16:08:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন হল স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কুমকুম’। এই সিরিয়ালের হাত ধরে আবার ছোট পর্দায় ফিরে এসেছেন জনপ্রিয় অভিনেতা আদৃত। বিপরীতে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অনুষ্কা। ইতিমধ্যেই এই সিরিয়াল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবার ধারাবাহিকের সেই প্রমো মুক্তি পেল যার জন্য এতদিন অপেক্ষা করে ছিলেন দর্শকরা।

নতুন সংসারে গৃহপ্রবেশ কুমকুমের
নতুন সংসারে গৃহপ্রবেশ কুমকুমের

এই সিরিয়ালে আদৃতের চরিত্রের নাম ঈশান। সে বিদেশ থেকে গ্রামের বাড়িতে এসেছে। রাস্তায় দেখা হয় কুমকুমের সঙ্গে। একজন বিধবা তরুণীকে দেখে তাকে সাহায্য করতে এগিয়ে যায় ঈশান। খুব অল্প সময়ের মধ্যে কুমকুমের প্রতি মুগ্ধ হয়ে যায় ঈশান। পরে ঈশান জানতে পারে কুমকুম জুতো সেলাই করে ও তার বাড়ির ব্যবসার সঙ্গেই যুক্ত।

আরও পড়ুন: উল্টো রথের আগেই বড় ধামাকা! ‘উইঙ্কল-টুইঙ্কল’ ছবি মুক্তির তারিখ ঘোষণা সৃজিতের

ধীরে ধীরে কুমকুমের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় ঈশানের। কুমকুমকে সব সময় বিপদের হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে যায় ঈশান। আর ঠিক এই কারণেই যখন কুমকুমকে বিক্রি করে দেওয়ার কথা ওঠে তখন ঈশান আর অন্য কিছু না ভেবে কুমকুমকে বিয়ে করে নেয়।

কিন্তু আসল সমস্যা সেখান থেকেই শুরু হয়। ঈশানের বউ কুমকুম, এই কথা ঈশানের বাড়ির কেউ মেনে নিতে চায় না। সবাই ভীষণ রেগে যায়। কিন্তু কুমকুমের পাশে থাকে ঈশান। নতুন বাড়িতে কুমকুমের গৃহপ্রবেশ হয় ঈশানের হাত ধরেই।

আরও পড়ুন: NEET কেলেঙ্কারিতে মুখ খুললেন জিৎ, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কী বললেন তিনি?

কিন্তু কুমকুম কি শ্বশুরবাড়ির সকলের মন জয় করতে পারবে? স্বামীকে কতটা পাশে পাবে সে? কুমকুম সিরিয়ালের এই মহা পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে স্টার জলসায়। আগামী ২৭ জুলাই ঠিক সন্ধ্যে ৭ টা থেকে সম্প্রচারিত হবে এই মহা পর্ব।