...
...
Next Story

Kusum: মাকে লুকিয়েই কুসুমকে বিয়ে করার সিদ্ধান্ত আয়ুশের, ইন্দ্রানী কি পারবে আটকাতে?

Kusum: কিছুদিন আগেই কুসুম ধারাবাহিকে দেখানো হয়েছিল কুসুম এবং আয়ুশের ভালোবাসার কথা জানতে পেরে যায় কুসুমের বাবা। দেবী মাকে কিছুতেই ঠকানো যাবে না এই কথা মনে করে নিজের মেয়েকে পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দেয় কুসুমের বাবা। কিন্তু শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যায় কুসুম।

Published on: May 29, 2026, 16:09:13 IST
Advertisement

Kusum: কিছুদিন আগেই ‘কুসুম’ ধারাবাহিকে দেখানো হয়েছিল কুসুম এবং আয়ুশের ভালোবাসার কথা জানতে পেরে যায় কুসুমের বাবা। দেবী মাকে কিছুতেই ঠকানো যাবে না এই কথা মনে করে নিজের মেয়েকে পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দেয় কুসুমের বাবা। কিন্তু শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যায় কুসুম।

মাকে লুকিয়েই কুসুমকে বিয়ে করার সিদ্ধান্ত আয়ুশের
মাকে লুকিয়েই কুসুমকে বিয়ে করার সিদ্ধান্ত আয়ুশের

কুসুম প্রাণে বেঁচে গেলেও কুসুমের বিয়ে কিছুতেই মেনে নিতে চায় না কুসুমের বাবা। কুসুমকে নিয়ে চিরকালের জন্য গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কুসুমের বাবা। কিন্তু ঠিক সেই সময় সেখানে এসে আয়ুশ কুসুমের বাবাকে জানায়, দেবীমা অর্থাৎ তার মা এই বিয়েতে রাজি হয়ে গিয়েছে।

আরও পড়ুন: পরমব্রতর বিরুদ্ধে পদক্ষেপে ' না ', হাইকোর্টের রায়ে স্বস্তিতে অভিনেতা

আয়ুশ কথা কুসুমের বাবা বিশ্বাস করলেও কুসুম বুঝতে পারে আয়ুশ মিথ্যা কথা বলছে। সে ঠিক করে দেবী মাকে না রাজি করিয়ে সে কিছুতেই বিয়ের পিঁড়িতে বসবে না। কিন্তু আয়ুশ একটা অন্য পন্থা অবলম্বন করে। সে কুসুমকে বলে, শহরে গণবিবাহ হচ্ছে যেখানে সকলকেই আশীর্বাদ করবে দেবী মা।

কিন্তু কুসুমের এই বিয়ের কথা আয়ুশের মাকে জানিয়ে দেয় তার ছোট কাকিমা। ছোট কাকিমার মুখে এই কথা শুনে হতবাক হয়ে যায় দেবী মা। কিন্তু ততক্ষণে গণবিবাহের অনুষ্ঠানের জায়গায় পৌঁছে যায় বর- কনে। এবার কী হবে কুসুম আর আয়ুশের ভবিষ্যৎ?

আরও পড়ুন: শুক্রের সকালে নন্দনে এলেন অনীক! মালা দিয়ে পরিচালককে শেষশ্রদ্ধা জানাল টলিউড

এই তুলকালাম বিশেষ পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। আগামী ১ জুন সন্ধ্যা ৬ টায় দেখুন ‘কুসুম’ ধারাবাহিকের এই বিশেষ পর্বটি।

প্রসঙ্গত, আগামী ১ জুন থেকে অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে সন্ধে ৭টায়। নিয়েছে কুসুমের জায়গা। কুসুম কিন্তু এখনই বন্ধ হচ্ছে না। বরং এটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে সাত পাকে বাঁধা-র স্লটে। অর্থাৎ ১ জুন সোমবার থেকে বিকেল ৬.০০-এ সম্প্রচারিত হবে কুসুম।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks