...
...
Next Story

উৎসবের সিঁদুরে রাঙা হল ঝাঁপি, এবার কি তবে জানা যাবে তার আসল পরিচয়?

লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে আগামী দিনে এমন কিছু দেখানো হবে যার জন্য হয়তো এতদিন অপেক্ষা করেছিলেন সকলে। দীপের মৃত্যুর পর একেবারে একা হয়ে যায় ঝাঁপি। কিন্তু মেয়েকে নিয়ে সে নিজের সংসার গড়ে তোলে। যদিও পরে জানা যায় সে তার নিজের মেয়ে নয়।

Published on: Aug 27, 2026, 16:30:11 IST
Advertisement

‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে আগামী দিনে এমন কিছু দেখানো হবে যার জন্য হয়তো এতদিন অপেক্ষা করেছিলেন সকলে। দীপের মৃত্যুর পর একেবারে একা হয়ে যায় ঝাঁপি। কিন্তু মেয়েকে নিয়ে সে নিজের সংসার গড়ে তোলে। যদিও পরে জানা যায় সে তার নিজের মেয়ে নয়।

উৎসবের সিঁদুরে রাঙা হল ঝাঁপি
উৎসবের সিঁদুরে রাঙা হল ঝাঁপি

কিন্তু মেয়েকে তিলে তিলে বড় করতে থাকে ঝাঁপি। এই সব কিছুর মধ্যেই হঠাৎ করে ঝাঁপির জীবনে চলে আসে উৎসব। উৎসব এবং দীপ অবিকল একই রকম দেখতে। খুব স্বাভাবিকভাবেই তাই সকলের মনে প্রশ্ন ওঠে যে তাহলে কি দীপ মারা যায়নি?

আরও পড়ুন: সন্তানকে ফিরিয়ে আনতে মায়ার সাগরে ডুব দেবে মা, সবটাই ভ্রম, নাকি আছে কিছু সত্যি?

এমন প্রশ্ন ওঠে ঝাঁপির মনেও। কিন্তু বারবার উৎসব সেই প্রশ্নের জবাবে বলে যে সে দীপকে চেনে না। সে হল উৎসব। কিন্তু এবার ধারাবাহিকে যা দেখানো হবে তাতে চিরকালের জন্য বদলে যাবে ঝাঁপির জীবন।

লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের প্রোমোয় দেখতে পাওয়া যাচ্ছে, ঝাঁপির জন্মদিনে সকলের মত ঝাঁপির বাড়িতে এসেছে উৎসব। কেক কাটার পর উৎসবকে কেক খাওয়াতে গিয়ে কিছুটা কাছাকাছি আসে তারা। কিন্তু আচমকাই সেখানে ঢুকে পড়ে কিছু দুষ্কৃতী। তারা যখনই ঝাঁপিকে মারতে উদ্যত হয় তখনই সেখানে পড়ে থাকা সিঁদুরের থালা নিয়ে তাদের মুখে মেরে দেয় উৎসব।

আরও পড়ুন: মায়ার গ্রাসে আটকে জীবন, চামসুট্টি জঙ্গলের রহস্য কি হবে ফাঁস?

‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের এই দুর্দান্ত বিশেষ পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে আগামী ৩০ আগস্ট। বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত চলবে এই মহা পর্ব। ঝাঁপিকে মৃত্যুমুখ থেকে বাঁচাতে গিয়ে উৎসবের পুরনো পরিচয় সামনে উঠে আসবে কিনা, সেটাই জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks