...
...
Next Story

জার্মান সুন্দরীর ছবিতে লাইক দিয়েও তা আনলাইক করলেন বিরাট! 'ওঁর জন্য খারাপ লাগছে…', বললেন লিজালাজ

বিরাট কোহলি শুক্রবার একটি পোস্টে লাইক দিয়ে চর্চায়। আসলে, শুক্রবার সকালে বিরাট লিজালাজ নামের এক জার্মান সুন্দরীর সাহসী ছবিতে লাইক দেন। তার এই লাইকটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপর অবশ্য বিরাট তা আনলাইক করে দেন। এবার লিজালাজ এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

Published on: Apr 17, 2026, 22:07:11 IST
Advertisement

বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় না হলেও, শুক্রবার একটি পোস্টে লাইক দিয়ে তিনি চর্চায়। আসলে, শুক্রবার সকালে বিরাট লিজালাজ নামের এক জার্মান সুন্দরীর সাহসী ছবিতে লাইক দেন। তার এই লাইকটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপর অবশ্য বিরাট তা আনলাইক করে দেন। এবার লিজালাজ এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

জার্মান সুন্দরীর ছবিতে লাইক দিয়েও তা আনলাইক করলেন বিরাট! 'ওঁর জন্য খারাপ লাগছে…', বললেন লিজালাজ
জার্মান সুন্দরীর ছবিতে লাইক দিয়েও তা আনলাইক করলেন বিরাট! 'ওঁর জন্য খারাপ লাগছে…', বললেন লিজালাজ

আরও পড়ুন: কবে মুক্তি পাবে রণবীর-আলিয়া-ভিকির 'লাভ অ্যান্ড ওয়ার'? প্রকাশ্যে দিনক্ষণ

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে লিজলাজ বলেন, ‘ব্যাপারটা বেশ অদ্‌ভুত ছিল, কারণ আমি ঘুম থেকে উঠে দেখি আমি চর্চায়। কখন যে তিনি আমার ছবিতে লাইক দিয়েছে, আমি বুঝতেই পারিনি। খবরের মাধ্যমেই আমি ব্যাপারটা জানতে পারি। অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে আমার সঙ্গে সেই খবরগুলোর ছবি শেয়ার করেছেন। আমি প্রচুর মেসেজ পেয়েছি, মানুষজন সত্যিই খুব উচ্ছ্বসিত ছিল।’

এরপর লিজলাজকে তার ছবিতে বিরাটের আনলাইক দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওর জন্য আমার খারাপ লাগছে। ও যে আমার ছবিটা লাইক করেছে, তাতে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু তারপরই আনলাইক করে দিল। ওর জন্য আমার সত্যিই খুব খারাপ লেগেছে, কারণ আমি বুঝতেই পারিনি কখন এটা এত বড় একটা খবর হয়ে গেল। মানুষ কীভাবে খেয়াল করে, কীভাবে খবর তৈরি হয়। হয়তো ওঁর এমন উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি তবুও কৃতজ্ঞ এবং আমার পূর্ণ সমর্থন ওঁর সঙ্গে রয়েছে।’

আরও পড়ুন: বলিউডে ডেবিউ করতে চলেছেন ভুবন বাম, কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

লিজলাজ আরও জানান যে তিনি গত বছর ভারত সফরে গিয়েছিলেন। সেই সফরে তিনি ক্রিকেট সম্পর্কে জানতে পারেন। তাঁর কথায়, ‘এরপর আমি আরসিবি-র একটি ম্যাচ দেখি এবং বিরাট কোহলিকে দেখি। তিনি সত্যিই খুব ভালো খেলোয়াড়। তাই তিনি আমার ছবিটি লাইক করায় আমি খুব খুশি।’

প্রসঙ্গত, বিরাট এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। ভক্তরা তাঁর বিবৃতির অপেক্ষায় আছেন। এর আগে অবনীৎ কৌরের একটি ছবিতে তাঁর অ্যাকাউন্ট থেকে লাইক দেওয়া নিয়ে বিরাট চর্চায় ছিলেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe