...
...
Next Story

বড় পর্দার গণ্ডি ছাড়িয়ে হইচই-এর পর্দায় আসছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’, শুভ মুক্তি কবে?

গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত লহ গৌরাঙ্গের নাম রে ছবিটি। ইতিহাসের বুক চিরে বেরিয়ে আসা বহু অজানা তথ্য উঠে এসেছিল এই সিনেমার মাধ্যমে। এবার ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ছবিটি।

Published on: Mar 9, 2026, 22:15:10 IST
Advertisement

গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটি। ইতিহাসের বুক চিরে বেরিয়ে আসা বহু অজানা তথ্য উঠে এসেছিল এই সিনেমার মাধ্যমে। এবার ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ছবিটি।

হইচই-এর পর্দায় আসছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’
হইচই-এর পর্দায় আসছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’

বাংলা সিনেমা ডিজিটাল প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হইচই। এবার এই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’। আগামী ১৩ মার্চ মুক্তি পাবে ছবিটি। এই পদক্ষেপের মাধ্যমে দর্শকদের মনের আরও কাছাকাছি আসতে চলেছে চৈতন্যের অন্তর্ধান রহস্যের সেই অজানা গল্প।

আরও পড়ুন: 'সিরিয়ালটাকে কমেডি বানিয়ে দিল...', ‘পরিণীতা’ -র নতুন প্রমো দেখে হতাশ নেট পাড়ার বাসিন্দারা

ছবিটির টিজার শেয়ার করে হইচই টিভির তরফ থেকে ক্যাপশনে লেখা হয়, ‘ভক্তি বিশ্বাস আর ইতিহাসে সুরে বাঁধা এক গল্প। লহ গৌরাঙ্গের নাম রে, আসছে খুব শীঘ্রই হইচইতে।’ এরপরেই লেখা ছবি মুক্তির তারিখ।

ছবি প্রসঙ্গে

আরও পড়ুন: ‘চোর’ দিদিকে ধরতে এবার ‘পুলিশ’ হবে উজি! লড়াইয়ে কী পাশে পাবে ঋষিকে?

ছবিতে নটী বিনোদিনীর চরিত্রে অভিনয় করে সকলকে চমকে দিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গিরিশ ঘোষের চরিত্রে ব্রাত্য বসু অসাধারণ। সিনেমায় একজন চলচ্চিত্র নির্দেশকের ভূমিকায় অভিনয় করেছিলেন ইশা সাহা। বহুদিন বাদে নিত্যানন্দ মহাপ্রভুর চরিত্রে অভিনয় করে মানুষকে নস্টালজিক করেছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত।

বহুদিন পর এমন একটি অসাধারণ ছবি বড় পর্দায় দেখে ভীষণ খুশি হয়েছিলেন দর্শকরা। ইতিহাসের পাতা থেকে যে গল্প মানুষের মন পর্যন্ত পৌঁছাতে পারেনি সেই গল্পকে এইভাবে তুলে ধরায় পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন সমালোচকরা। এবার সেই গল্পই আবার দর্শকদের ঘরে ঘরে পৌঁছতে চলেছে হৈচৈ এর হাত ধরে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe