...
...
Next Story

Madhabi Mukherjee: আবার বড়পর্দায় দেখা যাবে মাধবীকে, কোন সিনেমায় ধরা দিতে চলেছেন তিনি?

Madhabi Mukherjee: একটা সময় সুচিত্রা সেন এবং সুপ্রিয়া দেবীকে পাল্লা দিয়ে বড় পর্দায় অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়ের অন্যতম প্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বড় পর্দা থেকে ছুটি নিয়েছেন অভিনেত্রী, যদিও মাঝেমধ্যেই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

Published on: Jun 23, 2026, 13:22:57 IST
Advertisement

Madhabi Mukherjee: একটা সময় সুচিত্রা সেন এবং সুপ্রিয়া দেবীকে পাল্লা দিয়ে বড় পর্দায় অভিনয় করতেন মাধবী মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়ের অন্যতম প্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বড় পর্দা থেকে ছুটি নিয়েছেন অভিনেত্রী, যদিও মাঝেমধ্যেই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তবে এবার আবার দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরতে চলেছেন মাধবী।

আবার বড়পর্দায় দেখা যাবে মাধবীকে
আবার বড়পর্দায় দেখা যাবে মাধবীকে

মাধবী শেষ বড়পর্দায় অভিনয় করেছিলেন প্রয়াত পরিচালক অনীক দত্তের ছবি ‘বরুণ বাবুর বন্ধুরা’ সিনেমায়। এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় অভিনয় করার পর আর বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি মাধবী মুখোপাধ্যায়কে।

আরও পড়ুন: অবশেষে জল্পনার অবসান, ২৯ জুন থেকে দিদি নাম্বার ওয়ানের দায়িত্ব স্বস্তিকার কাঁধে

এবার শ্যামল বসুর পরিচালনায় দূরত্ব ছবিতে অভিনয় করবেন মাধবী। মা এবং মেয়েকে নিয়ে তৈরি হওয়া এক মনস্তাত্ত্বিক ছবির মাধ্যমে একদম একটি নতুন চরিত্র নিয়ে ফিরতে চলেছেন অভিনেত্রী। এই সিনেমায় মাধবীর মেয়ের চরিত্রে অভিনয় করবেন সঙ্গীতা দাস।

‘দূরত্ব’ গল্প প্রসঙ্গে

‘দূরত্ব’ নামটা শুনলেই বোঝা যায় যে দুটি মানুষের মধ্যে তৈরি হওয়া একটি না বলা দূরত্বের গল্প বলবে এই ছবি। এই সিনেমায় একজন মা এবং মেয়ের মধ্যে তৈরি ভুল বোঝাপড়া, সময়ের অভাব, একাকীত্ব এই সবকিছুই দেখানো হবে। সন্তানরা একটা সময় পর বড় হয়ে গেলে বাবা-মায়ের থেকে অনেকটাই দূরে চলে যায়। কাজের সূত্রে অথবা পড়াশোনার ক্ষেত্রে তারা নিজের জগতে ব্যস্ত হয়ে পড়ে আর অন্যদিকে বাবা মায়েরা সন্তানদের কাছে পাওয়ার জন্য অপেক্ষায় দিন গুনতে শুরু করে।

কিন্তু সময়ের অভাবে তৈরি হওয়া এই দূরত্ব কি চিরকাল একই রকম থেকে যাবে? নাকি ব্যস্ততার মধ্যেও বাবা মাকে সময় দেবে সন্তানরা? এই প্রশ্নের উত্তর নিয়েই বড় পর্দায় আছে ‘দূরত্ব’।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks