Madhoo: ‘রোজা’ খ্যাত অভিনেত্রী মধু সম্প্রতি ধুরন্ধর অভিনেতা রণবীর সম্পর্কে কিছু মন্তব্য করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, রণবীর যখন প্রথম চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন তখন তিনিও রণবীরের অভিনয় নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছিলেন।

সম্প্রতি হিন্দি রাশ- এর সঙ্গে একটি আলাপচারিতায় রণবীর সম্পর্কে কথা বলতে গিয়ে মধু বলেন, ‘যখন রণবীর প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তখন তাঁকে তিনি তেমন পাতা দেননি। তিনি ভেবেছিলেন রনবীর মোটামুটি ধরনের একজন অভিনেতা। কিন্তু ধীরে ধীরে রণবীরের কাজ দেখার পর সেই দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে যায়।’
আরও পড়ুন: রাজনৈতিক চাপে বাংলা ছেড়েছিলেন ‘মেমবউ’ বিনীতা, পালাবদলের পর কী সিদ্ধান্ত নিলেন?
মধু স্বীকার করেন, ‘শুরুতে তিনিও রণবীরের সমালোচক ছিলেন। শুধু অভিনয় নয়, রণবীরের পোশাক নিয়েও তিনি সমালোচনা করেছিলেন। কিন্তু ইন্ডাস্ট্রিতে রণবীর যেভাবে নিজেকে প্রমাণিত করেছেন, তাতে মধু যে সম্পূর্ণ ভুল তা আর বলার অপেক্ষা রাখে না।’
‘ধুরন্ধর’ রণবীরের সম্পর্কে কথা বলতে গিয়ে মধু বলেন, ‘রণবীর কাউকে তোয়াক্কা করেননি। অনেকেই আছেন যখন তাকে নিয়ে মানুষ হাসাহাসি করে তখন সে নিজেকে পাল্টে ফেলার চেষ্টা করে। সকলের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করে। কিন্তু রণবীর কখনও কারও সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেননি। আজ তিনি একজন স্টাইল আইকন এবং অন্যতম সেরা অভিনেতা। যে মানুষগুলো হাসাহাসি করত তারাই এখন ওর বড় ভক্ত, আমিও তাদের মধ্যে একজন।’
আরও পড়ুন: মানসিক চাপ থেকে মস্তিকে রক্তক্ষরণ, এখন কেমন আছেন ‘অমর প্রেম’ খ্যাত সুজিত গুহ?
{{/usCountry}}আরও পড়ুন: মানসিক চাপ থেকে মস্তিকে রক্তক্ষরণ, এখন কেমন আছেন ‘অমর প্রেম’ খ্যাত সুজিত গুহ?
{{/usCountry}}একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের রণবীরের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ হয়েছিল মধুর। সেই সময় রণবীর মঞ্চ থেকে মধুর জন্য গান গেয়েছিলেন, রণবীরের এই নম্র ব্যবহার মধুকে মুগ্ধ করে। অভিনেত্রীর কথায়, একজন তারকা যখন অন্যের গুরুত্ব দেওয়ার জন্য চেষ্টা করেন তখন সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।
মধুকে সর্বশেষ ২০২৫ সালের পৌরাণিক ড্রামা ‘কান্নপ্পা’-তে পান্নাগা চরিত্রে দেখা গিয়েছিল। এই অভিনেতা এখন ঐতিহাসিক ড্রামা ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা ২০২৬ সালের ১২ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।