...
...
Next Story

না ফেরার দেশে ‘লম্বি জুদাই’ খ্যাত অভিনেত্রী মধু মালহোত্রা, শোকের ছায়া বলিউডে

৯০ দশকের সফল অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন মধু মালহোত্রা। ১৯৭০ থেকে ১৯৮০ সালের মধ্যে বহু ছবিতে অভিনয় করে প্রশংসায় প্রশংসিত হয়েছিলেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে মধু একাধিক ছবিতে অভিনয় করলেও হিরো সিনেমায় লম্বি জুদাই গানটিতে অভিনয় করে সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিলেন তিনি।

Published on: Mar 15, 2026, 16:42:56 IST
Advertisement

৯০ দশকের সফল অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন মধু মালহোত্রা। ১৯৭০ থেকে ১৯৮০ সালের মধ্যে বহু ছবিতে অভিনয় করে প্রশংসায় প্রশংসিত হয়েছিলেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে মধু একাধিক ছবিতে অভিনয় করলেও হিরো সিনেমায় লম্বি জুদাই গানটিতে অভিনয় করে সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিলেন তিনি।

না ফেরার দেশে ‘লম্বি জুদাই’ খ্যাত অভিনেত্রী মধু মালহোত্রা
না ফেরার দেশে ‘লম্বি জুদাই’ খ্যাত অভিনেত্রী মধু মালহোত্রা

লোকগায়িকা রেশমার কন্ঠে গাওয়া এই গানটি সেই সময় ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল। সুভাষ ঘাই পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় না করলেও মধুর উপস্থিতি আলাদাভাবে মানুষের নজর কেড়েছিল। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে তিনি অমিতাভ বচ্চন থেকে শুরু করে ঋষি কাপুর অভিনয় করেছেন বহু অভিনেতার সঙ্গে।

আরও পড়ুন: হাসপাতালের পোশাকে দেখা গেল জাকির খানকে, সব ঠিক আছে তো? উদ্বিগ্ন ভক্তরা

পরবর্তীকালে অভিনয় করেছিলেন অনিল কাপুর, রানী মুখোপাধ্যায়ের মত তারকাদের সঙ্গেও। ১৯৭৫ সালে র‍্যামসে ব্রাদার্স নামের একটি ভৌতিক ছবির হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেন অভিনেত্রী। ২০০০ সালে ও বেওয়াফা থি ছবিতে সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি।

শক্তি সামন্ত থেকে রমেশ সিপ্পি, প্রত্যেক পরিচালকের পছন্দের নায়িকা ছিলেন মধু। ১৯৮২ সালে অমিতাভ বচ্চনের সত্তে থেকে সত্তা ছবিতে সাত ভাই বোনের মধ্যে একজনের ভূমিকায় অভিনয় করে রাতারাতি সকলের মধ্যে পরিচিতি লাভ করেছিলেন মধু।

এহেন জনপ্রিয় এই অভিনেত্রী ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। চলচ্চিত্র জগত থেকে দীর্ঘদিন নিজেকে সরিয়ে রাখার পরেও তিনি আজও বিশেষ কিছু সিনেমার জন্য মানুষের কাছে একই ভাবে পরিচিত। খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীর মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks