...
...
Next Story

'কিছুই ঘটেনি সেটে', নানাকে নিয়ে তনুশ্রীর করা অভিযোগ অস্বীকার মহেশ মাঞ্জেকরের

গত ৮ অক্টোবর চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন নানা পাটেকার। অভিনেতার এই মৃত্যুতে শোকোস্তব্ধ হয়েছিল গোটা বলিউড ইন্ডাস্ট্রি। নানা পাটেকার এমন একজন অভিনেতা ছিলেন, যিনি চিরকাল অন্যরকম চরিত্রে অভিনয় করার জন্যই পরিচিত ছিলেন।

Published on: Nov 13, 2026, 18:31:01 IST
Advertisement

গত ৮ অক্টোবর চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন নানা পাটেকার। অভিনেতার এই মৃত্যুতে শোকোস্তব্ধ হয়েছিল গোটা বলিউড ইন্ডাস্ট্রি। নানা পাটেকার এমন একজন অভিনেতা ছিলেন, যিনি চিরকাল অন্যরকম চরিত্রে অভিনয় করার জন্যই পরিচিত ছিলেন। কিন্তু একটা সময় এসেছিল যখন নানাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল যখন তনুশ্রী দত্ত নানা পাটেকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য প্রকাশ করেছিলেন।

নানাকে নিয়ে তনুশ্রীর করা অভিযোগ অস্বীকার মহেশ মাঞ্জেকরের
নানাকে নিয়ে তনুশ্রীর করা অভিযোগ অস্বীকার মহেশ মাঞ্জেকরের

নানা পাটেকারের মৃত্যুর পরেও তনুশ্রী দত্ত একের পর এক বিতর্কিত মন্তব্য প্রকাশ করেন এবং পুরনো সেই ঘটনা আবার সকলের সামনে নিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু তনুশ্রী সমস্ত অভিযোগ অস্বীকার করে মহেশ মাঞ্জেকর জানান, যে অভিযোগ তোলা হয়েছে তা একেবারেই ভুল। সেটে এমন কিছু ঘটনা ঘটেইনি।

সম্প্রতি নিউজ এইট্টিন মারাঠিকে দেওয়া একটি সাক্ষাৎকারে মহেশ বলেন, ‘কিছু মানুষ এমনই হয়। সবাই তাদের সমর্থন করলেও যদি একজন না করে সেটা তারা পছন্দ করবেন না। বারবার পুরনো বিষয়টি নিয়ে আনবেন। আমি জানি সেদিন কি হয়েছিল। সেটের সবাই আমার পরিচিত ছিল এবং সেখানে কারা উপস্থিত ছিল সেটাও আমি জানি। অকারণে বিষয়টি বড় করে দেখানো হয়েছে।’

আরও পড়ুন: সত্যিই কি প্রেম শেষ করে দেয় বন্ধুত্ব? রাজি- শৌর্যর ‘আদরের নৌকা’ বইবে কোন খাতে?

কী ছিল নানা পাটেকর-তনুশ্রী দত্ত বিতর্ক?

২০১৮ সালে তনুশ্রী দত্ত ২০০৮ সালের 'হর্ন ওকে প্লিজ' ছবির সেটে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানি এবং অশালীন আচরণের অভিযোগ আনেন। তিনি অভিযোগ করেন যে, ২০০৮ সালের মার্চ মাসে একটি গানের দৃশ্যের শুটিং করার সময় অভিনেতা তাকে অশালীনভাবে স্পর্শ করেছিলেন। তিনি আরও দাবি করেন যে, শুটিংয়ের স্থান ছেড়ে যাওয়ার চেষ্টা করলে একদল লোক তার গাড়িতে হামলা করে।

২০১৮ সালের সেপ্টেম্বরে অভিযোগগুলো আবার সামনে আসে, যখন তনুশ্রী একটি সাক্ষাৎকারে ঘটনাটি নিয়ে কথা বলেন, যা বিনোদন জগতে ভারতের #মিটু আন্দোলনকে উস্কে দিতে সাহায্য করে। ২০১৮ সালের অক্টোবরে, তিনি নানা, গণেশ, রাকেশ এবং সামির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন। নানা ধারাবাহিকভাবে অভিযোগগুলো অস্বীকার করে আসেন। ২০১৯ সালের জুনে, তনুশ্রীর অভিযোগের সমর্থনে অপর্যাপ্ত প্রমাণের কথা উল্লেখ করে মুম্বাই পুলিশ একটি বি-সামারি ক্লোজার রিপোর্ট দাখিল করে।

আরও পড়ুন: ফের ওটিটি প্ল্যাটফর্মে স্বস্তিকা, কোন চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি?

নানা পাটেকারের মৃত্যু সম্পর্কে

প্রবীণ অভিনেতা নানা পাটেকর ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। অসুস্থ বোধ করায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানকার চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেও পারেননি। গোয়ার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীকালে তাঁর ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয় যে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks