কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার যুবকের দেহ! নেপথ্যে রয়েছে কোন কারণ?

এক অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার করা হল ৩৩ বছর বয়সী এক যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে ব্যাঙ্গালুরুতে। বেঙ্গালুরুর পিআর নগরের বাসিন্দা কন্নড় অভিনেত্রী কৃষি তাপন্ডার বাড়ি থেকে উদ্ধার করা হল এক যুবকের দেহ। ঘটনার তদন্তে নেমেছে ব্যাঙ্গালুরু পুলিশ।

Published on: Jun 25, 2026, 20:16:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এক অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার করা হল ৩৩ বছর বয়সী এক যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে ব্যাঙ্গালুরুতে। বেঙ্গালুরুর পিআর নগরের বাসিন্দা কন্নড় অভিনেত্রী কৃষি তাপন্ডার বাড়ি থেকে উদ্ধার করা হল এক যুবকের দেহ। ঘটনার তদন্তে নেমেছে ব্যাঙ্গালুরু পুলিশ।

কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার যুবকের দেহ!
কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার যুবকের দেহ!

তদন্ত থেকে ইতিমধ্যেই জানা গিয়েছে, যে যুবকের দেহ উদ্ধার করা হয়েছে তার নাম বৈশাখ। গত বুধবার রাতে তিনি ছিলেন অভিনেত্রীর বাড়িতে। প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যুবক। অভিনেত্রীর বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই যুবককে।

আরও পড়ুন: অভিনয়ের পাশাপাশি এবার পরিচালকের আসনে অনুভব! কবে আসছে নতুন ছবি?

তদন্তে এও জানা গিয়েছে, বৈশাখ যখন আত্মঘাতী হন তখন অভিনেত্রী বাড়িতে ছিলেন না। তিনি নিজের কাজে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ছিলেন। কিন্তু হঠাৎ করে কেন অন্যের বাড়িতে আত্মঘাতী হলেন ওই যুবক? নেপথ্যে রয়েছে কোন কারণ? তদন্ত করে সত্যি জানার চেষ্টা করছে পুলিশ।

প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে, বৈবাহিক সম্পর্কে একেবারেই খুশি ছিলেন না বৈশাখ। ঘনঘন তিনি আসতেন কৃষির বাড়িতে। কিন্তু কৃষির সঙ্গে বিবাহ বহির্ভূত কোনও সম্পর্ক ছিল কিনা সেটা এখনও স্পষ্ট নয়।

তবে অতীতে অরবিন্দ রেড্ডি নামের এক ব্যবসায়ীকে খুনের হুমকি দেওয়ার অপরাধে বৈশাখকে আটক করেছিল পুলিশ। কিন্তু এর বাইরে আর কোনও অপরাধমূলক কাজের সাথে তিনি যুক্ত ছিলেন কি না তা জানা যায়নি।

আরও পড়ুন: 'দয়া করে ট্রোল করবেন না...', সায়নকে বাঁচাতে দর্শকদের কাছে বিশেষ আবেদন করলেন শুভ্রজিৎ

ইতিমধ্যেই ওই যুবকের দেহ পাঠিয়ে দেওয়া হয়েছে ভিক্টোরিয়া হাসপাতালে, সেখানেই করা হবে ময়নাতদন্ত। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে, তারপরেই বিষয়টি নিয়ে এগোবে পুলিশ।

তবে বৈশাখ কী করে অভিনেত্রীর বাড়িতে ঢুকলেন? ওই অভিনেত্রীর সঙ্গে বৈশাখের সম্পর্ক কী? বৈশাখের কাছে বাড়ির চাবি ছিল কিনা, থাকলেও সেই চাবি তাকে কে দিয়েছে এই সবকিছু জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই অভিনেত্রী এবং ওই যুবকের বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।