...
...
Next Story

পঞ্চব্যঞ্জন দিয়ে সাজানো থালা, প্রিয়াঙ্কাকে আইবুড়োভাত খাওয়ালেন মানসী- অরিজিতা

বাংলা ধারাবাহিকের অতীত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা মিত্র। কিছুদিন আগেই চিরসখা ধারাবাহিকে এন্ট্রি নিয়েছিলেন অভিনেত্রী। বাবিলের প্রেমিকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। খুব অল্প সময়ের জন্য অভিনয় করলেও বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা।

Published on: Jan 27, 2026, 16:38:12 IST
Advertisement

বাংলা ধারাবাহিকের অতীত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা মিত্র। কিছুদিন আগেই চিরসখা ধারাবাহিকে এন্ট্রি নিয়েছিলেন অভিনেত্রী। বাবিলের প্রেমিকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। খুব অল্প সময়ের জন্য অভিনয় করলেও বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কাকে আইবুড়োভাত খাওয়ালেন মানসী- অরিজিতা
প্রিয়াঙ্কাকে আইবুড়োভাত খাওয়ালেন মানসী- অরিজিতা

তবে এই মুহূর্তে নিজের বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত অভিনেত্রী। ২০২৪ সালে শুভ্রজিৎ সাহার সঙ্গে আইনি দিয়ে এসেছিলেন তিনি। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই প্রথম আইবুড়ো ভাত খাওয়ার ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে একটি রানী রঙের শাড়িতে সেজে থাকতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।

ছিলেন শুভ্রজিৎও। হবু বর পরেছিলেন মেরুন রঙের পাঞ্জাবি। সোলার মুকুট এবং রজনীগন্ধার মালায় সেজেছিলেন হবু দম্পতি। ছবি দেখে বোঝাই যাচ্ছিল, বন্ধুদের তরফ থেকে এই প্রথম আইবুড়ো ভাত খেলেন তাঁরা।

আরও পড়ুন: ‘যে মানুষটা বুঝেছিলেন...’,পদ্মশ্রী সম্মান পেয়ে ঋতুপর্ণকে শ্রদ্ধার্ঘ্য প্রসেনজিতের

এবার অরিজিতা এবং মানসীর কাছে আইবুড়ো ভাত খেলেন প্রিয়াঙ্কা। তবে এই দিন আর শাড়ি নয় বরং, লাল রঙের একটি কুর্তি পরেছিলেন অভিনেত্রী। অরিজিতা পরেছিলেন একটি গোলাপি রঙের কুর্তি এবং মানসী পরেছিলেন একটি কালো রঙের টপ। দুই দিকে দুই বন্ধুকে নিয়ে ছবি তুলতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।

আরও পড়ুন: প্রথমবার ‘দিদি নাম্বার ওয়ান’- এর মঞ্চে এলেন স্বস্তিকা, বন্ধুকে আমন্ত্রণ করে টিকটিকি ধরালেন রচনা!

মাছের মাথাকে নিয়ে আবার পোজ দিয়ে ছবি তুলতেও দেখা যায় প্রিয়াঙ্কাকে। সব মিলিয়ে এই দিন বন্ধুদের সঙ্গে যে বেশ ভালোভাবেই কেটেছে প্রিয়াঙ্কার, তা বলাই বাহুল্য। প্রিয়াঙ্কার আইবুড়ো ভাতের ছবি পোস্ট করে মানসী লেখেন, আগামী দিন শুভ হোক। সঙ্গে অরিজিতা এবং প্রিয়াঙ্কাকে ট্যাগ করেন তিনি।

প্রসঙ্গত,‘চিরসখা’ ধারাবাহিকের অভিনয় করার পাশাপাশি ‘খড়কুটো’ ধারাবাহিকে ‘চিনি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রিয়াঙ্কা। অন্যদিকে ‘নয়ন তারা’ এবং ‘রাখি বন্ধন’ ধারাবাহিকের মতো একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে শুভ্রজিৎকে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe