...
...
Next Story

'ঋতুদা থাকলে নিশ্চয়ই আসত', পরিচালক স্মরণে আর কী বললেন মিমি?

আগামী দুর্গাপুজোয় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র। এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে।

Published on: Sep 18, 2026, 20:10:43 IST
Advertisement

আগামী দুর্গাপুজোয় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র। এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। একজন মহিলা বিপ্লবীর চরিত্রে অভিনয় করবেন তিনি। এমন দৃঢ় চরিত্রে এর আগেও বারবার অভিনয় করেছেন মিমি, ফলে এমন চরিত্রে মিমিকে যে দর্শকরা বেশ ভালোই গ্রহণ করেন তা বলাই বাহুল্য।

পরিচালক স্মরণে আর কী বললেন মিমি?
পরিচালক স্মরণে আর কী বললেন মিমি?

তবে এই ছবির গল্প যেমন মানুষকে আকর্ষণ করবে তার থেকেও বেশি আকর্ষণ করবে এই ছবিতে ব্যবহার করা একাধিক রবীন্দ্র সঙ্গীত। ইতিমধ্যেই ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, যেখানে পরিচালক থেকে ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর রবীন্দ্রসঙ্গীত নিয়ে কথা বলতে গিয়ে উঠে এল ঋতুপর্ণ ঘোষের কথা।

আরও পড়ুন: ২৮ সেপ্টেম্বর থেকে স্টার জলসায় আসছে ‘আশীর্বাদ’, কপাল পুড়ল কোন ধারাবাহিকের?

ঋতুপর্ণ ঘোষ মিমিকে প্রথম সুযোগ দিয়েছিলেন গানের ওপারে ধারাবাহিকে অভিনয় করার। গানের ওপারে, এই ধারাবাহিকটি তৈরি হয়েছিল রবীন্দ্র সঙ্গীতকে ঘিরে। এই ধারাবাহিকের পরিচালক ছিলেন ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণ পরিচালিত এই সিরিয়ালে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন মিমি।

এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র ছবিতে ব্যবহৃত রবীন্দ্র সংগীতের কথা যখন উঠল তখন মিমির বক্তব্যে উঠে এলো ঋতুপর্ণ ঘোষের কথা। প্রয়াত পরিচালকের কথা স্মরণ করে তিনি বলেন, ঋতু দা আমাকে সব সময় বলতো আমার সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের একটা ভালো যোগাযোগ রয়েছে যেটা আমি নিজেই জানি না। আমাকে অনেক বকাবকিও করতেন। আর যদি ঋতুদা বেঁচে থাকেন তাহলে অবশ্যই এখানে আসতেন। খুব খুশি হতেন।

ছবি প্রসঙ্গে

২০২৬ সালের ৩১ আগস্ট শরৎচন্দ্রের উপন্যাস ‘পথের দাবী’ ১০০ বছর অতিক্রম করল। এই উপন্যাসের মুখ্য চরিত্র ছিল সব্যসাচী। শরৎচন্দ্রের পথে দাবী উপন্যাসকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘এম্পারের ভার্সেস শরৎচন্দ্র’।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘পথের দাবী’ উপন্যাসের মাধ্যমে যে সব্যসাচী চরিত্রটিকে গড়ে তুলেছিলেন, সে ছিল এমন একজন বিপ্লবী যে কিনা এক গালে চড় খেলে আরেক গাল বাড়িয়ে দেবে না। দৃঢ় চিত্তে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে তার। শাসকদের বিরুদ্ধে তার এই লড়াইকে ঘিরেই তৈরি গোটা ছবি।

এই ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে টোটা রায় চৌধুরীকে। সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি 'পথের দাবী'র ‘সব্যসাচী’র ভূমিকায় থাকবেন আবির চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল ও ঋক চট্টোপাধ্যায়কে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks